দলীপ ট্রফির প্রথম ইনিংসে রান পেল না বৈভব সূর্যবংশী। ৮ রানে আউট হয়েছে বিহারের ব্যাটার। এ বার বৈভবকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছেন পূর্বাঞ্চলের নির্বাচকেরা। প্রতিযোগিতার প্রথম দিন ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিতে পারল না বৈভব।
দলীপ ট্রফির ম্যাচে উত্তর-পূর্বাঞ্চলের মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল। উত্তর-পূর্বাঞ্চলের অধিনায়ক রংসেন জোনাথন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করার সযোগ পায় পূর্বাঞ্চল। অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ইনিংস শুরু করতে নামে বৈভব। স্বভাবসিদ্ধ আগ্রাসী মেজাজেই শুরু করে বৈভব। কিন্তু দ্রুতই সাজঘরে ফিরতে হল বিহারের কিশোরকে। ছয় বলে ২টি চারের সাহায্যে ৮ রান করে। বিশ্বরজিৎ কন্থৌজামের বলে যোসেফ লালথানখুমার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। স্বাভাবিক ভাবেই বৈভবকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ হয়নি।
সাদা বলের ক্রিকেটে বৈভবের আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে পরিচিত ক্রিকেট মহল। আইপিএল তো বটেই ভারতীয় দলের হয়েও চেনা মেজাজে দেখা গিয়েছে তাকে। ছোটদের আন্তর্জাতিক ক্রিকেটেও সফল বৈভব। ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বৈভব ভেঙে দিয়েছে সচিন তেন্ডুলকরের রেকর্ডও। সাদা বলে নজর কেড়ে নেওয়া বৈভব লাল বলের ক্রিকেটে কেমন ব্যাট করে তা নিয়ে আগ্রহ ছিল। দলীপের প্রথম দিন হতাশই হতে হল ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন:
রান পাননি ঈশ্বরণও। ১৫ করেছেন বাংলার অভিজ্ঞ ওপেনার। ব্যর্থ হয়েছেন অধিনায়ক ঈশান কিশন (৪), বিরাট সিংহয়ের (২) মতো ব্যাটারেরাও। পূর্বাঞ্চলের হয়ে মূলত লড়াই করেছেন কুমার কুশাগ্র এবং সুদীপ ঘরামী।