Advertisement
E-Paper

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের, টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে সুবিধাজনক জায়গায় শুভমনেরা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে পাঁচ নম্বরে রয়েছে ভারত। তবে শুভমন গিলদের ফাইনালে ওঠার পথ কিছুটা সহজ হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৩:৩২
Picture of Cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরে যাওয়ায় সুবিধা হল ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকলেও শুভমন গিলদের ফাইনালে ওঠার পথ কিছুটা সহজ হয়েছে। এক নম্বর জায়গা আরও পোক্ত করে নিয়েছে অস্ট্রেলিয়া।

১০টি টেস্ট খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। কামিন্সের দলের পয়েন্ট শতাংশ ৮০। দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে টেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্ট খেলে কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২।

অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্ট হারলেও পয়েন্ট তালিকায় চার নম্বর জায়গা ধরে রেখেছে বাংলাদেশ। ছ’টি টেস্টের পর নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ অবশ্য ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৫৫.৫৬। বাংলাদেশের পয়েন্ট শতাংশ কমায় লাভ হয়েছে ভারতের। পার্থক্য অনেকটাই কমে গিয়েছে। পঞ্চম স্থানেই রয়েছেন শুভমনেরা। ১০টি টেস্ট খেলার পর ভারতের পয়েন্ট শতাংশ ৫৩.৩৩। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারাতে পারলে বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে উঠে আসবে ভারত।

শ্রীলঙ্কা এখন রয়েছে ছ’নম্বরে। পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের পরও তালিকায় সাত নম্বরে ইংল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ২৯.৭৬। ১৪টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ইংল্যান্ডের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে শেষ দু’টি স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান। ১২ টি টেস্টের পর ২০.৮৩ পয়েন্ট শতাংশ নিয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়। সকলের শেষে পাকিস্তান। ৭টি টেস্টের পর বাবর আজ়মদের পয়েন্ট শতাংশ ১৯.০৫। উল্লেখ্য, শেষ দু’দলের ফাইনালে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে।

Australia Vs Bangladesh Indian Cricket team Shubman Gill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy