২৪ ঘণ্টা আগেই ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। মঙ্গলবার এক দিনের ক্রিকেটে একটি মাইলফলক স্পর্শ করলেন জস বাটলার। এক দিনের দলের প্রথম একাদশে ফিরেছেন জো রুটও।
ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হচ্ছে মঙ্গলবার। প্রথম ম্যাচের দলে নির্বাচনে কিছু চমক রেখেছে ইংরেজরা। ২০২৭ সালের বিশ্বকাপকে মাথায় রেখে নতুন ওপেনিং জুটি তৈরি করতে চাইছে ইংল্যান্ড। বেন ডাকেটের সঙ্গে ওপেনার হিসাবে নাম রয়েছে জ্যাকব বেথেলের। তাঁকে ব্যাটিং অর্ডারের উপরে তুলে আনা হয়েছে। এক দিনের ক্রিকেটে ডাকেটের পঞ্চম সঙ্গী হিসাবে ইনিংস শুরু করবেন বেথেল। এর আগে ফিল সল্ট, জেমি স্মিথ, জ্যাক ক্রলি এবং রেহান আহমদকে দেখা গিয়েছে ডাকেটের ওপেনিং জুটি হিসাবে।
শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের বিরুদ্ধে তিন জন স্পিনার নিয়ে নামবেন ব্রুক। দলে রয়েছেন উইল জ্যাকস, লিয়াম ডসন এবং আদিল রসিদ। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে ২০০তম এক দিনের ম্যাচ খেলবেন বাটলার। তাঁকেই দেখা যাবে উইকেটরক্ষকের ভূমিকায়। ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ তিন নম্বরে রাখা হয়েছে রুটকে।
আরও পড়ুন:
ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাকব বেথেল, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সাম কারেন, উইল জ্যাকস, জফ্রা আর্চার, লিয়াম ডসন, জশ টং, আদিল রশিদ।