Advertisement
E-Paper

বল দু’টুকরো করে নিজেদের কাছে রেখে দিলেন দুই ইংরেজ পেসার! পাকিস্তানকে অল আউট করে অদ্ভুত কাণ্ড ইংল্যান্ডের

হেডিংলেতে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হওয়ার পর দেখা যায় এক অদ্ভুত ঘটনা। দুই ইংরেজ পেসার ওলি রবিনসন ও জশ টংয়ের হাতে বলের দু’টি টুকরো। কেন এ রকম হল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৬ ১৬:৫৬
cricket

পাঁচটি করে উইকেট নিয়ে সাজঘরে ফেরার পথে ইংল্যান্ডের জশ টং (বাঁ দিকে) ও ওলি রবিনসন। ছবি: রয়টার্স।

ততক্ষণে ১৭১ রানে শেষ হয়ে গিয়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। সাজঘরে ফিরছেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। হঠাৎ দেখা গেল এক অদ্ভুত ঘটনা। দুই ইংরেজ পেসার ওলি রবিনসন ও জশ টংয়ের হাতে বলের দু’টি টুকরো। সেই টুকরোই দর্শকদের দেখাতে দেখাতে ফিরলেন তাঁরা। কেন এই কাণ্ড ঘটালেন দুই পেসার?

পাকিস্তানের প্রথম ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন এই দুই পেসার। রবিনসন ৫১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। টং ৫ উইকেট নিয়েছেন ৪৬ রান দিয়ে। তাঁদের দাপটেই ৪৯ ওভারে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান।

ক্রিকেটে রীতি, কোনও বোলার ৫ বা তার বেশি উইকেট নিলে সাজঘরে ফেরার সময় বলটি দর্শকদের দেখান। সকলে হাততালি দিয়ে কুর্নিশ জানান সেই বোলারকে। বলটি স্মারক হিসাবে সেই বোলার নিজের কাছে রেখে দেন।

কিন্তু হেডিংলেতে দুই পেসার ৫টি করে উইকেট নিয়েছেন। তা হলে উপায়! তখনই তাঁরা ঠিক করেন, বল ভাগ করে নেবেন। ম্যাচ শেষে টং বলেন, “রবিনসন বলল, আমরা বলটা ভাগ করে নিতে পারি। মাঠের এক কর্মী সেটা করেও দিল। প্রথম বার আমি এই ঘটনা দেখলাম। বলটা ভাল জায়গায় রাখব।”

রবিনসনও জানিয়েছেন, এই সিদ্ধান্ত দারুণ লেগেছে তাঁর। ইংরেজ পেসার বলেন, “হঠাৎ করেই মাথায় এল। ভাবলাম, নতুন কিছু হবে। ক্রিকেটে তো এই দৃশ্য খুব একটা দেখা য়ায় না। আমাদের দু’জনেরই সারা জীবন মনে থাকবে।”

শেষ বার ইংল্যান্ডের দুই বোলার টেস্টে এক ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন ২০ বছর আগে। ২০০৬ সালে ম্যাঞ্চেস্টারে এই পাকিস্তানের বিরুদ্ধেই পাঁচটি করে উইকেট নিয়েছিলেন স্টিভ হার্মিসন ও মন্টি পানেসর। আবার সেই দৃশ্য দেখা গেল।

Ollie Robinson Josh Tongue England Vs Pakistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy