Advertisement
E-Paper

দলবদলের জল্পনার মাঝেই হার্দিককে নিয়ে পোস্ট মুম্বইয়ের! কেকেআরের আশায় কি জল ঢেলে দিল আইপিএলের দল

হার্দিককে নিতে সবচেয়ে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক প্রয়োজন তাদের। সেই আশায় কি জল ঢেলে দিল মুম্বই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৬ ১৫:৪৯
cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

হার্দিক পাণ্ড্য কি মুম্বই ইন্ডিয়ান্সেই থাকবেন? না কি পরের মরসুমের আগে দলবদল করবেন? এই জল্পনা চলছেই। তার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করল মুম্বই ইন্ডিয়ান্স। তাতে জল্পনার মোড় অন্য দিকে ঘুরে গিয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স সমাজমাধ্যমে হার্দিকের কয়েকটি ছবি দিয়েছে। ক্যাপশনে লেখা, ‘মেমো: মেক ইট এইচপি কোডেড।’ ঠিক কী কারণে এই ক্যাপশন দেওয়া হয়েছে তা স্পষ্ট না হলেও হার্দিকের ছবি দেখে মনে হচ্ছে, এটি কোনও ঘড়ির বিজ্ঞাপন। হার্দিকের নাম ও উপাধির দু’টি অক্ষর নিয়ে ‘এইচপি’ করা হয়েছে।

এই ছবি দেওয়ার পরেই মুম্বইয়ের সমর্থকদের একটি অংশ খুব খুশি। তাঁদের দাবি, মুম্বই বুঝিয়ে দিয়েছে, হার্দিককে দল ছাড়বে না। তাঁর উপরেই ভরসা করছে দল। আগামী মরসুমেও হার্দিকের নেতৃত্বে খেলবে মুম্বই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স বা হার্দিক নিজে কিছু বলেননি।

হার্দিককে নিতে সবচেয়ে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক প্রয়োজন তাদের। কয়েক দিন আগে কেকেআরও হার্দিককে নিয়ে একটি পোস্ট করেছিল।

আপাতত বেঙ্গালুরুতে উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) রয়েছেন হার্দিক। সেখানেই রয়েছেন কেকেআরের ক্রিকেটার বরুণ চক্রবর্তীও। জিমে বরুণের ঘাম ঝরানোর একটি ভিডিয়ো পোস্ট করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, ভার তুলছেন বরুণ। কয়েক সেকেন্ড পর তাঁর পিছনে গিয়ে দাঁড়ান হার্দিক। তিনি বরুণকে নকল করেন। তার পর সেখান থেকে চলে যান।

এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে কেকেআর লিখেছে, ‘একটু অপেক্ষা করুন’। এই পোস্ট থেকে ইঙ্গিত, হার্দিককে নেওয়ার ব্যাপারে হয়তো অনেকটাই এগিয়ে গিয়েছে কলকাতার দল। হার্দিক কেকেআরের এলে বরুণ তাঁরই সতীর্থ হবেন। সেই কারণেই কি হার্দিক বরুণের সঙ্গে মজা করেন তাঁরা? সেই জল্পনা আরও বাড়িয়ে দিল মুম্বই।

Hardik Pandya Mumbai Indians KKR

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy