Advertisement
E-Paper

বাবরকে লুকিয়ে রাখুন! ইংল্যান্ড সফরের আগে পাকিস্তানের বর্তমান অধিনায়ককে নিয়ে পরামর্শ প্রাক্তন অধিনায়কের

ইংল্যান্ডে তিন টেস্টের সিরিজ় খেলতে যাচ্ছে পাকিস্তান। সেই সিরিজ় চলাকালীন বাবর আজ়মকে লুকিয়ে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ১২:৫১
cricket

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

তাঁর নেতৃত্বে টেস্টে আবার জয়ে ফিরেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় ড্র করে এ বার সামনে ইংল্যান্ড। ১৯ অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ় খেলতে যাচ্ছে পাকিস্তান। সেই সিরিজ় চলাকালীন দলের বর্তমান অধিনায়ক বাবর আজ়মকে লুকিয়ে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।

লতিফের পরামর্শ, ইংরেজ সংবাদমাধ্যম থেকে বাবরকে দূরে রাখা উচিত। নইলে তাঁর মনঃসংযোগ নষ্ট হতে পারে। জিয়ো নিউজ়কে দেওয়া সাক্ষাৎকারে লতিফ বলেন, “ইংল্যান্ড সফরে সবচেয়ে কঠিন হল ইংরেজ সংবাদমাধ্যমকে সামলানো। ওরা নানা রকম গল্প তৈরি করে। নানা ভাবে চাপ দেওয়ার চেষ্টা করে। তাতে খেলোয়াড়ের মনঃসংযোগ নষ্ট হয়।”।

পাকিস্তানের এই দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বাবর। তাই লতিফের মতে, তাঁকে সামলানোর দায়িত্ব ম্যানেজমেন্টেক। লতিফ বলেন, “বাবর অভিজ্ঞ ব্যাটার। তাই যদি বাবরকে পাক ম্যানেজমেন্ট লুকিয়ে রাখে তা হলে ভাল করবে। ওর শুধু খেলার দিকেই মন দেওয়া উচিত।”

কিন্তু টেস্টের আগে-পরে তো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে হয়। সেটাই নিয়ম। এই কাজ কে করবে? সেই দায়িত্ব দলের প্রাক্তন অধিনায়ক শান মাসুদকে দেওয়ার পরামর্শ দিয়েছেন লতিফ। তিনি বলেন, “শান ইংল্যান্ডে অনেক ক্রিকেট খেলেছে। সেখানকার সংবাদমাধ্যমকে কী ভাবে সামলাতে হয়, সেটা ও ভাল বোঝে। তাই ওকেই সাংবাদিক বৈঠকে পাঠানো উচিত।”

ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। ১৯ অগস্ট থেকে হেডিংলেতে শুরু প্রথম টেস্ট। ২৭ অগস্ট থেকে লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে এজবাস্টনে। শুরু ৯ সেপ্টেম্বর।

Babar Azam Pakistan Cricket Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy