Advertisement
E-Paper

গম্ভীর, আগরকরের সাফল্যে ক্ষীর খাচ্ছেন দুই নির্বাচক! ভারতীয় ক্রিকেটে ঝামেলা, খুশি নন কোচ, প্রধান নির্বাচক

ভারতীয় ক্রিকেট দল ভাল খেললে তার কৃতিত্ব পাচ্ছেন না গৌতম গম্ভীর এবং অজিত আগরকর। বোর্ডকর্তাদের কাছে দুই নির্বাচক এমন ভাবে তদ্বির করছেন, যেন দলের সাফল্যের আসল কারণ তাঁরাই। ভারতীয় ক্রিকেটে অন্দরে এমনই ঘটনা ঘটেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ২২:০৭
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) এবং অজিত আগরকর। — ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট দল ভাল খেললে তার কৃতিত্ব পাচ্ছেন না গৌতম গম্ভীর এবং অজিত আগরকর। বোর্ডকর্তাদের কাছে দুই নির্বাচক এমন ভাবে তদ্বির করছেন, যেন দলের সাফল্যের আসল কারণ তাঁরাই। ভারতীয় ক্রিকেটে অন্দরে এমনই ঘটনা ঘটেছে। কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর, দু’জনেই এই ঘটনায় বিরক্ত।

‘দৈনিক জাগরণ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, নির্বাচক কমিটির দুই সদস্য বোর্ডকর্তাদের বোঝাচ্ছেন যে, তাঁরা আসার পরেই ভারতীয় ক্রিকেটে সাফল্যের পরিমাণ বেড়েছে। নিজেদের কৃতিত্ব বেশি করে জাহির করছেন তাঁরা। এতেই গম্ভীর এবং আগরকর চটেছেন। তাঁদের মতে, দুই নির্বাচক যতটা দরকার তার চেয়ে বেশি সক্রিয়তা দেখাচ্ছেন। প্রসঙ্গত, ভারতের নির্বাচক কমিটিতে আগরকর ছাড়াও রয়েছেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহ, শিবসুন্দর দাস এবং অজয় রাতরা। কোন দুই নির্বাচক এই কাজ করছেন তা জানা যায়নি।

ওই প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কালে ভারত যে ভাবে টি-টোয়েন্টিতে পর পর ব্যর্থ হয়ে চলেছে, তার থেকে নিজেদের দূরে সরাচ্ছেন ওই দুই নির্বাচক। কিন্তু দল সাফল্য পেলেই তাঁরা কৃতিত্ব নিতে চলে আসছেন। জ়িম্বাবোয়ে সিরিজ়ে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া প্রসঙ্গেও নাকি নির্বাচক কমিটির সব সদস্য একমত হতে পারেননি।

সম্প্রতি দীনেশ কার্তিক একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোচ এবং প্রধান নির্বাচকের মধ্যে মতের মিল হচ্ছে না। ফলে ভারতীয় দল দিশাহীন ক্রিকেট খেলছে। তবে এমন জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। জানানো হয়েছে, গম্ভীর এবং আগরকরের মধ্যে কোনও বিরোধ নেই। বরং দল কী ভাবে সামনের দিনে এগোবে, তা নিয়ে দু’জনের মতাদর্শই এক।

Gautam Gambhir Ajit Agarkar BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy