Advertisement
E-Paper

জাতীয় দলে হার্দিককে ফেরানোর তোড়জোড় শুরু, ভারত এ দলে সুযোগ অলরাউন্ডারকে, অস্ট্রেলিয়া এ সিরিজ়ের দল ঘোষিত

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে ফেরানো হয়েছে হার্দিক পাণ্ড্যকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই খেলতে পারবেন। অন্য ফরম্যাটের দলও ঘোষণা করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৫
cricket

হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুই ফরম্যাটের সিরিজ় খেলতে চলেছে ভারত এ দল। সেই সিরিজ়ের জন্য ভারত এ দল বেছে নেওয়া হল বুধবার। সাদা বলের দলে ফেরানো হয়েছে হার্দিক পাণ্ড্যকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই খেলতে পারবেন। এই সিরিজ়কে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি হিসাবেই দেখা হচ্ছে।

গত কয়েক মাসে একের পর এক চোট পেয়েছেন হার্দিক। পিঠে ব্যথার কারণে আইপিএলে চারটি ম্যাচ খেলতে পারেননি। এর পর আফগানিস্তান সিরিজ়ের আগেও সুস্থ হতে পারেননি। পরে নতুন করে পায়ে চোট পান। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে খেলতে পারলে তাঁকে নিউ জ়িল্যান্ড সিরিজ়ে নেওয়ার ব্যাপারে ভাবা হতে পারে।

অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত এ। লাল বলের দলের নেতৃত্ব দেবেন দেবদত্ত পডিক্কল। সাই সুদর্শনকে সহ-অধিনায়ক করা হয়েছে। আমন মোখাড়ে, আয়ুষ পান্ডে, যশ রাঠোর এবং শেখ রশিদের মতো ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা ক্রিকেটারেরা সুযোগ পেয়েছেন। উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে কুমার কুশাগ্র এবং নারায়ণ জগদীশনকে। শামস মুলানি, তনুশ কোটিয়া, তুষার দেশপান্ডে এবং অংশুল কম্বোজ রয়েছেন বোলারদের তালিকায়।

সাদা বলের দলের নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড়। এই দলেই সুযোগ পেয়েছেন হার্দিক। সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে পডিক্কলকে। সাই সুদর্শন, রজত পাটীদার, প্রিয়াংশ আর্য, নিশান্ত সিন্ধু, আর্শিন কুলকার্নি এবং নমন ধীরের মতো ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভাল খেলা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। হার্দিকের মতোই ফিটনেসে উত্তীর্ণ হলে চার দিনের দলে নেওয়া হবে পেসার বিজয়কুমার বিশাখকে।

Hardik Pandya BCCI India A

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy