Advertisement
E-Paper

হার্দিককে পেতে মুম্বইয়ের সঙ্গে দরাদরি চেন্নাইয়ের, জটের কেন্দ্রে ১৯ বছরের ক্রিকেটার! ২০ কোটি ছাড়াতে পারে অলরাউন্ডারের দাম

হার্দিক পাণ্ড্যকে পেতে আগ্রহী আইপিএলের অন্তত চারটি দল। দৌড়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। তবে ১৯ বছরের এক ক্রিকেটারের জন্য কিছুটা এগিয়ে চেন্নাই সুপার কিংস। চলছে দর কষাকষি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৩:৩৫
Picture of Cricket

হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই হার্দিক পাণ্ড্যকে পেতে ঝাঁপিয়েছে আইপিএলের একাধিক দল। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ আলোচনা শুরু করেছেন মুম্বই কর্তৃপক্ষের সঙ্গে। দৌড়ে রয়েছে গুজরাত টাইটান্সও। হার্দিককে পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, বডোদরার অলরাউন্ডারের দাম ২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

হার্দিককে ছেড়ে দিতে চায় মুম্বইও। তবে সস্তায় প্রাক্তন অধিনায়ককে বিক্রি করবে না তারা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিকের পরিবর্তে চেন্নাই থেকে আয়ুষ মাত্রেকে এবং টাকা চায় মুম্বই। কিন্তু চেন্নাই কর্তৃপক্ষ মাত্রেকে ছাড়তে রাজি নন। তাঁরা পাল্টা প্রস্তাব দিয়েছেন মুম্বইকে। ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবেকে দিতে চান তাঁরা। সঙ্গে আরও ১০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে হার্দিককে পেতে। মুম্বইও দুবে সম্পর্মুম্বইও শিবূেওয়া হয়েছে হার্দিকতকে আগ্রহী। তবে ব্রেভিসকে নিতে চায় না তারা। দুবের সঙ্গে মাত্রেকে ছেড়ে দিলে হার্দিককে দিতে রাজি মুম্বই। গত আইপিএলে প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট করা তরুণ মাত্রেকে ভবিষ্যতের কথা ভেবে দলে নিতে চান মুম্বই কর্তৃপক্ষ। চেন্নাই আবার ১৯ বছরের ক্রিকেটারকে ছাড়তে নারাজ। হার্দিকের বদলে ১০ কোটি টাকা এবং দুবেকে নিয়ে সহমত হয়েছে আইপিএলের সফলতম দু’দল। দর কষাকষি চলছে দ্বিতীয় ক্রিকেটারের নাম নিয়ে।

তবে যে শর্তেই হার্দিককে চেন্নাই দলে নিক, তাদের অন্তত ২০ কোটি টাকা খরচ করতেই হবে। কারণ শিবমকে গত বার চেন্নাই ধরে রেখেছিল ১২ কোটি টাকা দিয়ে। মাত্রের দাম ৩০ লাখ টাকা। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার ব্রেভিসের দাম ২ কোটি ২০ লাখ টাকা। মাত্রেকে পেতেই সবচেয়ে আগ্রহী মুম্বই কর্তৃপক্ষ। আর এখানেই হার্দিককে পাওয়ার দৌড়ে চেন্নাইয়ের থেকে পিছিয়ে পড়েছে কলকাতা, রাজস্থান বা গুজরাত।

অধিনায়ক হিসাবে হার্দিক গুজরাতকে দু’বার আইপিএল ফাইনালে তুলেছেন। এক বার চ্যাম্পিয়নও করেছেন। কিন্তু মুম্বইয়ের অধিনায়ক হিসাবে হার্দিক ব্যর্থ। ক্রিকেটার হার্দিকের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি।

IPL Hardik Pandya Chennai Super Kings Mumbai Indians Ayush Mhatre

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy