Advertisement
E-Paper

বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঠ, কোথায় খেলা হবে, জানিয়ে দিল আইসিসি

গত বার লর্ডসে দর্শকভর্তি স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল। তবে পরের বছর ফাইনাল লর্ডসে হচ্ছে না। তা সরিয়ে দেওয়া হয়েছে অন্য মাঠে। পরের বছর ৯-১৩ জুন আয়োজিত হবে এই ম্যাচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১৮:১৩
cricket

লর্ডস ক্রিকেট মাঠ। ছবি: সমাজমাধ্যম।

গত বার লর্ডসে দর্শকভর্তি স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল। তা দেখে পরের তিন বছর এই প্রতিযোগিতার ফাইনাল ইংল্যান্ডে করারই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে হচ্ছে না। তা সরিয়ে দেওয়া হয়েছে ওভালে। পরের বছর ৯-১৩ জুন আয়োজিত হবে এই ম্যাচ।

লর্ডসের দেখভাল করে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। তারা জানিয়েছে, মাঠের পিচ উন্নত করা হবে। তাই লর্ডসে ফাইনাল আয়োজন করা সম্ভব নয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে জানিয়ে দিয়েছে, লর্ডসের পিচের অবস্থা এই মুহূর্তে ভাল নয়। তাই মাঠ বদল করা হোক। গত মাসে লর্ডস প্রথম বার ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড টেস্টের পিচকে আইসিসি বলেছিল ‘অসন্তোষজনক’। এমসিসি-র সিদ্ধান্ত, এখনই পিচ উন্নত করতে হবে।

গত বছরের সাফল্যের পর আগামী বছরও লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল। যদিও কখনওই তা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করা হয়নি। এমসিসি-র আশা, ভবিষ্যতে এই ম্যাচ আবার লর্ডসে ফিরবে। সূত্রের খবর, ২০২৯-এর ফাইনাল আবার হতে পারে লর্ডসে। তবে লর্ডসের পিচ নিয়ে এমসিসি সন্তুষ্ট হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ দিকে, ওভাল হল সারে কাউন্টির মাঠ। পরের বছর তাদের একটি টেস্ট আয়োজন করার কথা ছিল। এ বার আরও একটি টেস্ট যোগ হল। ফলে বাণিজ্যিক ভাবে আরও শক্তিশালী হবে সারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়াও অ্যাশেজের পঞ্চম টেস্ট আয়োজন করার কথা রয়েছে তাদের। ক্লাবের মুখ্যকর্তা স্টিভ এলওয়ার্দি বলেছেন, “ক্রিকেটের বড় ম্যাচ আয়োজন করা আমার কাছে সম্মানের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চেয়ে বড় ম্যাচ আর কিছুই নেই।”

ICC World Test Championship Lords Oval

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy