Advertisement
E-Paper

স্পেনের বিশ্বজয়ের নায়ক তোরেসের ম্যুরাল নষ্ট করে দেওয়া হল স্পেনেই! উঠল নতুন জাতীয় দলের দাবি

ফেরান তোরেসের করা একমাত্র গোলেই বিশ্বকাপ জিতেছে স্পেন। সেই তোরেসের ম্যুরাল নষ্ট হল স্পেনেই। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১৭:২২
football

ফেরান তোরেসের এই ম্যুরালই নষ্ট করে দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স।

দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর করা একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন। তিনি হয়ে উঠেছেন নতুন নায়ক। সেই নায়ক ফেরান তোরেসের ম্যুরাল নষ্ট করা হল। তা-ও আবার অন্য কোথাও নয়, স্পেনেই। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক।

স্পেনের সংবাদমাধ্যম ‘দাইরো এএস’ এই খবর জানিয়েছে। বার্সেলোনার রাস্তায় একটি দেওয়ালে আঁকা হয়েছিল তোরেসের ম্যুরাল। ঘটনাচক্রে ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়েই খেলেন তিনি। আর সেখানেই নষ্ট করা হল তাঁর ম্যুরাল।

স্পেন বিশ্বকাপ জেতার পর বার্সার গ্রাসিয়া এলাকায় এই ম্যুরাল এঁকেছিলেন টিভিবয় নামের এক শিল্পী। সেখানে দেখা যাচ্ছিল, বিশ্বকাপে চুমু খাচ্ছেন তোরেস। তাঁর মাথায় একটি টুপি। তাতে লেখা, “স্পেনকে আবার সেরা করেছি।”

অথচ ২৪ ঘণ্টার মধ্যেই সেই ম্যুরাল নষ্ট করা হয়েছে। তার উপর রং করে দেওয়া হয়েছে। পাশাপাশি রং দিয়ে লেখা হয়েছে, “আমরা কাতালানের জাতীয় দল চাই।”

এই স্লোগান থেকে স্পষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। বার্সেলোনা কাতালান প্রদেশের শহর। স্পেনের অধীনে থাকলেও কাতালান প্রদেশের মানুষেরা নিজেদের স্পেনের নাগরিক মনে করেন না। বার বার তাঁরা স্লোগান তোলেন, “কাতালান স্পেনের অংশ নয়।” স্পেন বিশ্বকাপ জেতার পরেও সেই বিতর্ক কমল না। বরং তা আরও বেড়ে গেল।

সংক্ষেপে
  • ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
  • লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
Spain Football Ferran Torres

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy