এ বার ফাইনালে হারতে হয়েছে। পর পর দু’বার বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার। অথচ ইতিমধ্যেই ২০৩০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে লিয়োনেল মেসির দেশ। ফিফার এক সিদ্ধান্তের ফলে তা হয়েছে।
সাধারণত, বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য যোগ্যতা অর্জন পর্ব খেলতে হয়। আয়োজক দেশ অবশ্য সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। ২০০২ সালের কোরিয়া-জাপান বাদ দিলে এত দিন সাধারণত একটি দেশই আয়োজক দেশ হয়ে এসেছে। কিন্তু এ বার তিন দেশে বিশ্বকাপ আয়োজিত হয়েছে। আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ হয়েছে। ফলে এই তিন দেশ আগে থেকে যোগ্যতা অর্জন করে ফেলেছিল। পরের বার সংখ্যাটা হবে ছয়।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। ফলে তারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে। কিন্তু যেহেতু সে বার বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হচ্ছে, তাই আরও তিন দেশকে আয়োজক দেশের সম্মান দেওয়া হবে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উরুগুয়েতে। ফাইনাল খেলেছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করেছিল আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। কিন্তু তাদের হারিয়ে স্পেন, পর্তুগাল ও মরক্কো দায়িত্ব পেয়েছে। কিন্তু লাতিন আমেরিকার তিন দেশকে সম্মান জানাতে ফিফা ঠিক করেছে, সেখানে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ হবে। তার পর প্রতিযোগিতা শুরু হবে ইউরোপের তিন দেশে।
আরও পড়ুন:
যেহেতু আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে কয়েকটি ম্যাচ হবে, তাই এই তিন দেশকেও আয়োজক ধরা হচ্ছে। ফলে তারাও সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে।
পাশাপাশি এ-ও জানা গিয়েছে, ২০৩০ সাল থেকে দলের সংখ্যা বেড়ে হতে পারে ৬৪। এ বারই ৪৮ দেশের বিশ্বকাপ হয়েছে। পরের বার থেকে আরও ১৬টি দেশ বাড়ানো হতে পারে। ফিফা এখনও এই বিষয়ে সরকারি ভাবে কিছু না জানালেও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার (কনমেবল) প্রধান আলেহান্দ্রো ডমিনগুয়েজ় তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পরের বার ঘরের মাঠে বিশ্বকাপ। ২০৩০ সালের বিশ্বকাপ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে ফিরবে। সে বার ৬৪ দলের বিশ্বকাপ হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম
-
বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে, দেওয়াল লিখন কি পড়ে ফেলেছিলেন লিয়ো