বিশ্বকাপ ফাইনালে খারাপ ফুটবল খেলে স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বার ফাইনালে ওঠার পর ট্রফি জেতার জন্য কি অসম্ভব চাপ ছিল ফুটবলারদের উপর? লিয়োনেল মেসির ভাষণের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। মেসি যে ভাবে সতীর্থদের শান্ত থাকার আবেদন করছেন, তাতেই জল্পনা তৈরি হয়েছে।
ফাইনাল শুরুর ঠিক আগে যখন ফুটবলারেরা সাজঘর থেকে মাঠে আসার তোড়জোড় করছেন, তখন দলের উদ্দেশে ভাষণ দেন মেসি। বলেন, “শান্ত থাকো। সকলে শান্ত থাকো। শুধু খেলার কথা ভাবো, আর কিছু নয়। শান্ত থাকো। সব কিছু আজকের জন্য ভুলে যাও। খেলা ছাড়া আর কিছু যেন মাথায় না থাকে।”
কিক-অফের আগেও একই কথা বলেন মেসি। আর্জেন্টিনা অধিনায়কের কথায়, “এগিয়ে চলো সকলে। আগে যা হয়েছে সব ভুলে যাও। মনে করো কিছুই হয়নি।” সেই সময়ে লিসান্দ্রো মার্তিনেজ় এবং এনজ়ো ফের্নান্দেজ়কে বেশ চিন্তিত মনে হচ্ছিল। অবাক লাগছিল দু’জনকেই। ম্যাচে মার্তিনেজ় প্রথমার্ধেই চোট পেয়ে উঠে যান। ফের্নান্দেজ় দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন। আর্জেন্টিনার হারের নেপথ্যে দু’টিই প্রভাব ফেলেছে।
মেসির ভাষণ সেখানেই শেষ হয়নি। বিরতিতেও গোটা দলকে চাঙ্গা করার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি। টানেল দিয়ে মাঠে আসার সময় বলেছেন, “জেগে ওঠো। ব্যক্তিত্ব দেখাও। আগেও আমরা প্রত্যাবর্তন করেছি। তা হলে এ বার কেন পারব না? আরও ভাল খেলার ক্ষমতা আমাদের আছে।” গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ়ও বলেন, “সামনের দিকে বল বাড়িয়ে খেলো। শুধু কাপুরুষেরাই পিছন দিক থেকে খেলে।” যদিও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার খেলায় বদল আসেনি। এমিলিয়ানো ছাড়া আর কাউকেই চাঙ্গা দেখায়নি।
আরও পড়ুন:
-
আর্জেন্টিনাকে কি এখনও ‘সুবিধে’ পাইয়ে দিচ্ছে ফিফা? মারামারি করা পারেদেসের লাল কার্ড মুছে দিয়ে ফের বিতর্কে বিশ্বসংস্থা
-
অনুশোচনা নেই, বিশ্বকাপ ফাইনালে মারামারি করেও ক্ষমা চাইলেন না পারেদেস
-
বিশ্বকাপ মিটতেই মেসির বিরুদ্ধে অভিযোগ, সতীর্থের ভুয়ো চোট দেখিয়ে রেফারিকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন লিয়ো!
-
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার পারেদেস ঘাড়ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, তবু তাঁর কোনও শাস্তিই চাইছেন না স্পেনের গাভি
এ দিকে, দলের সঙ্গে না ফিরে আলাদা ভাবে নিজের শহর রোজারিয়োতে ফিরেছেন মেসি। তাঁকে এক বার দেখার জন্য হাজার হাজার সমর্থক বিমানবন্দরে হাজির হয়েছিলেন। তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়েন মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেয়া রোকুজো এবং তিন সন্তান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম