বিশ্বকাপে একের পর এক বিতর্কে জড়িয়েছে ফিফা। প্রতিযোগিতা শেষ হওয়ার পরেও তা থামার কোনও নাম নেই। নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার একটি সিদ্ধান্তে।
গোটা বিশ্বকাপেই বিভিন্ন দল অভিযোগ করেছে, এ বার আর্জেন্টিনাকে যাবতীয় সুবিধে পাইয়ে দিয়েছে ফিফা। ব্যবসায়িক স্বার্থে তারা নাকি চেয়েছে, লিয়োনেল মেসি শেষ পর্যন্ত টিকে থাকুন বিশ্বকাপে। সেই কারণেই নাকি আর্জেন্টিনাকে ফাইনালে তোলা হয়েছে।
আরও এক বার আর্জেন্টিনাকে সুবিধে পাইয়ে দেওয়া হল কি? এই প্রশ্নের মুখে পড়তে পারে ফিফা। কারণ, ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারি করা লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড নাটকীয় ভাবে প্রত্যাহার কের নিয়েছে ফিফা।
ম্যাচের পর ফিফার তরফে জানানো হয়েছিল রেফারি পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন। ফিফা এখন জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে লাল কার্ড দেখানো হয়েছে বলে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। কিছু ক্ষণ পরেই লাল কার্ড ‘ডিলিট’ করা হয়েছে, অর্থাৎ মুছে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বিশ্বকাপের ফাইনালে পরিবর্ত ফুটবলার হিসাবে নেমে গা জোয়ারি ফুটবল খেলেছিলেন পারদেস। ম্যাচের পরেও স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারি করেন। দেশে ফিরে একটি বার্তাও দিয়েছেন তিনি। কিন্তু তাতে ক্ষমা চাওয়া তো দূরের কথা, অনুশোচনার বিন্দুমাত্র কোনও ছাপ নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম