Advertisement
E-Paper

চোট সারিয়ে মাঠে নেমে পড়লেন শুভমন, প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন ব্যাটিংও করতে পারেন ভারতীয় দলের অধিনায়ক

একই দিনে দু’বার চোট পাওয়ায় ভারতীয় দলের অধিনায়ককে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। শুভমন গিলের চোট কতটা গুরুতর, তা জানানো হয়নি ভারতীয় শিবির থেকে। বিসিসিআই শুধু গত শুক্রবার জানিয়েছিল, প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলবেন না শুভমন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ১১:৩৪
Picture of Cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

স্বস্তি ভারতীয় শিবিরে। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন নামলেন শুভমন গিল। গত বৃহস্পতিবার অনুশীলনে দু’বার চোট পেয়েছিলেন। তাঁর ডান হাতের অনামিকায় চোট লাগে। সাবধানতা হিসাবে প্রস্তুতি ম্যাচের প্রথম দু’দিন শুভমনকে নামানো হয়নি। রবিবার দিনের খেলা শুরুর আগে নেটেও কিছুক্ষণ ব্যাট করেন শুভমন।

নেটে ব্যাট করার সময় আঙুলে চোট পাওয়ার পর স্লিপ ক্যাচিং অনুশীলনের সময়ও ডন হাতে চোট পেয়েছিলেন শুভমন। একই দিনে দু’বার চোট পাওয়ায় ভারতীয় দলের অধিনায়ককে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। শুভমনের চোট কতটা গুরুতর, তা জানানো হয়নি ভারতীয় শিবির থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুধু গত শুক্রবার জানিয়েছিল, চোটের জন্য প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলবেন না শুভমন। নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। শুভমনের দেখভাল করছেন বোর্ডের চিকিৎসকেরা। এই তথ্যে দু’টেস্টের সিরিজ়ের আগে অধিনায়কের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে রবিবার তিনি মাঠে নামায় স্বস্তি পাবেন ক্রিকেটপ্রেমীরা।

প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ করে ৮ উইকেটে ৩৬৩ রান। জবাবে ভারত করে ৬ উইকেটে ৩৫৭। রবিবার সকালে দ্বিতীয় ইনিংস শুরু করেছে শ্রীলঙ্কা। আশা করা হচ্ছে, দিনের দ্বিতীয়ার্ধে ভারতীয় দলকে ব্যাট করার সুযোগ দেওয়া হবে। তখন প্রয়োজনীয় অনুশীলন সেরে নিতে পারবেন শুভমন। উল্লেখ্য, ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হবে ১৫ অগস্ট।

Shubman Gill Test Series India vs Sri Lanka Injury Batting

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy