ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টি সিরিজ়ে দুই দলই দু’টি করে ম্যাচ জিতেছে। ফলে শনিবার বেঙ্গালুরুর পঞ্চম ম্যাচ সিরিজ় নির্ণায়ক। তবে সেই ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। এমনকি ম্যাচ ভেস্তেও যেতে পারে। কারণ ঘণ্টায় ঘণ্টায় বৃষ্টির যে পূর্বাভাস দেখা যাচ্ছে, তাতে ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার ভাল মতো সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ঢাকা ছিল। এ দিন শহরে বৃষ্টিও হয়েছে। আগামী কয়েক দিন ধরে বৃষ্টি চলার কথা রয়েছে। ফলে বিনা বাধায় ম্যাচ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
সকাল বা দুপুরে বৃষ্টি হবে না। তবে বেলা যত বাড়বে ততই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দুপুর ১২টায় ১১ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি। পরবর্তী দু’ঘণ্টায় তা বেড়ে ববে ৩৪ শতাংশ। দুপুর ৩টেয় ৪০ শতাংশ সম্ভাবনা। পরের দু’ঘণ্টায় তা বেড়ে ৬৮ শতাংশ থেকে ৭১ শতাংশ হতে পারে।
সন্ধ্যা ৬টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। ম্যাচ যখন শুরু হবে, সেই ৭টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ। পরের দু’ধণ্টায় তা ৪৯ শতাংশের কাছাকাছি। রাত ১০টা এবং রাত ১১টায় বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে ৫৬ শতাংশ এবং ৪৯ শতাংশ।
আরও পড়ুন:
-
১৯ চার, আট ছয়! ১৪৩ বলে ১৭৩, বিনু মাঁকড় ট্রফিতে ব্যাট হাতে তাণ্ডব সহবাগের ছেলের, তবু হারল দল, দ্রাবিড়-পুত্রের ১৫১
-
৯১৮ বলে ৯৮ ছক্কা! ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টি সিরিজ়ে দাপট শুধুই ব্যাটারদের, ভেঙেছে একাধিক নজির
-
ভারতের বোলারেরা ব্যর্থ হচ্ছেন কেন? ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে একজনের অভাব টের পাচ্ছেন সঞ্জু
অর্থাৎ গোটা ম্যাচজুড়েই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কখনও বৃষ্টি থামলেও যে কোনও সময় তা শুরু হতে পারে। ফলে নিরবচ্ছিন্ন খেলা হওয়ার সম্ভাবনা বেশ কম।