Advertisement
E-Paper

বিশ্বক্রিকেটে দাপট দেখাতে চান! মহিলাদের টি-টোয়েন্টিতে আলাদা দল তৈরি করছেন ভারতের কোচ অমল

অমল জানেন, টি-টোয়েন্টি ক্রিকেট দ্রুত বদলাচ্ছে। সেই বদলের সঙ্গে মানিয়ে নিতে চাইছেন তিনি। আর সেই কারণেই টেস্ট ও এক দিনের দলের ক্রিকেটারদের উপর টি-টোয়েন্টির বাড়তি চাপ দিতে চাইছেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ২০:৩৮
cricket

অমল মুজুমদার। —ফাইল চিত্র।

ভারতের টেস্ট ও এক দিনের দল নিয়ে চিন্তা নেই। শেষ পাঁচ টেস্টের মধ্যে চারটি জিতেছে ভারত। গত বছর এক দিনের বিশ্বকাপও জিতেছে তারা। কিন্তু সমস্যা টি-টোয়েন্টিতে। ছোট ফরম্যাটের বিশ্বকাপে ২০২৪ ও ২০২৬ সালে গ্রুপ পর্ব থেকে বাদ গিয়েছে তারা। তাই টি-টোয়েন্টিতে দাপট দেখানোর জন্য নতুন পরিকল্পনা নিয়েছেন অমল মুজুমদার। ভারতের মহিলা দলের কোচ চাইছেন সম্পূর্ণ অন্য এক টি-টোয়েন্টি দল।

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খুলেছেন অমল। তিনি বলেন, “আগের তুলনায় এখন আমরা অনেক বেশি দাপট দেখাচ্ছি। গত দু’বছর ধরে এই ছবিটা দেখা যাচ্ছে। আমরা বিশ্বক্রিকেটে আরও দাপট দেখাতে চাই। আরও নির্মম ক্রিকেট খেলতে চাই। সেই পরিকল্পনা চলছে।”

তার জন্য টি-টোয়েন্টিতে বিশেষজ্ঞ দল তৈরি করার পরিকল্পনা করেছেন অমল। তিনি বলেন, “আমরা সেই পথেই এগোচ্ছি। দুর্দান্ত কিছু প্রতিভা দেখতে পেয়েছি। বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে অনেকে তৈরি হচ্ছে। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৯ শিবিরে অনেকে নজর কেড়েছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে, ভারতের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ খুব ভাল।”

খুব দ্রুত এই ক্রিকেটারদের ভারতীয় দলের জন্য তৈরি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অমল। তিনি বলেন, “ওরা তৈরিই আছে। ওরা প্রত্যেকে পেশাদার। এই বয়সেই ওরা বোঝে, কী ভাবে তৈরি হতে হয়। ওরা ফিটনেস নিয়ে খাটছে। ঠিক ডায়েটে রয়েছে। ফিটনেস আরও বাড়ানোর চেষ্টা করছে।”

অমল জানেন, টি-টোয়েন্টি ক্রিকেট দ্রুত বদলাচ্ছে। সেই বদলের সঙ্গে মানিয়ে নিতে চাইছেন তিনি। আর সেই কারণেই টেস্ট ও এক দিনের দলের ক্রিকেটারদের উপর টি-টোয়েন্টির বাড়তি চাপ দিতে চাইছেন না। অমল বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেট দ্রুত বদলাচ্ছে। এখন বছরে এত ম্যাচ খেলতে হয় যে, ধকলের দিকেও নজর রাখতে হয়। ওদের দেখে ভাল লাগছে। ছোট ফরম্যাটেও এ বার দাপট দেখানোর সময় এসেছে।”

ভারতের পুরুষদের ক্রিকেটে এই বদল আগেই এসেছে। টেস্ট ও এক দিনের ক্রিকেটারদের মধ্যে অল্প কয়েক জনই টি-টোয়েন্টি দলে খেলেন। ছোট ফরম্যাটের জন্য বিশেষজ্ঞদের দিকে তাকিয়েছেন গৌতম গম্ভীরেরা। এ বার সেই পথেই হাঁটতে চলেছেন অমল।

Amol Muzumdar Team India Women

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy