Advertisement
E-Paper

অধিনায়ক মন্ধানা মাঠে নামছেন ১৬ অক্টোবর, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারতের মহিলা দল

দু’দিন আগেই ভারতের মহিলা দলের নতুন অধিনায়ক হিসাবে ঘোষিত হয়েছে স্মৃতি মন্ধানার নাম। তাঁর নেতৃত্বে প্রথম বার দল নামছে ১৬ অক্টোবর। সে দিন থেকেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ২০:৪২
cricket

স্মৃতি মন্ধানা। — ফাইল চিত্র।

দু’দিন আগেই ভারতের মহিলা দলের নতুন অধিনায়ক হিসাবে ঘোষিত হয়েছে স্মৃতি মন্ধানার নাম। সরে গিয়েছেন হরমনপ্রীত কৌর। স্মৃতির নেতৃত্বে প্রথম বার দল নামছে ১৬ অক্টোবর। সে দিন থেকেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু হয়েছে।

শুক্রবারই ঘোষণা করা হয়েছে ভারত-জ়িম্বাবোয়ে সিরিজ়ের কথা। আগামী ১৬ থেকে ২০ অক্টোবরের মধ্যে তিনটি ম্যাচ খেলবে ভারতের মহিলা দল। সব ম্যাচই হবে রায়পুরে। ছত্তিশগঢ় ক্রিকেট সংস্থার সচিব বিজয় শাহ জানিয়েছেন, টিকিটের দাম শুরু হবে ২৫০ টাকা থেকে। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

আগামী ১২ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হবে। এক জন দর্শক সর্বোচ্চ ছ’টি টিকিট কাটতে পারেন। তিনটি ম্যাচই দেখতে চাইলে ৪৯৯ টাকা দিতে হবে। দু’টি ম্যাচ দেখতে চাইলে ৩৫০ টাকা লাগবে। আলাদা করে টিকিটও বিক্রি হবে। প্ল্যাটিনাম, সোনা, রুপো বিভাগের টিকিটের দাম যথাক্রে ৩৫০০, ২৫০০ এবং ২০০০ টাকা করে। কর্পোরেট বক্সের টিকিটের দাম ৩৫০০।

একটি সাংবাদিক বৈঠকে শাহ জানিয়েছেন, স্টেডিয়ামে ভুগর্ভস্থ জল ব্যবহারের বিষয়ে জাতীয় গ্রিন ট্রাইবুনালের অনুমতি পাওয়া গিয়েছে। স্টেডিয়ামে একটি জলশোধন প্ল্যান্টও বসানো হয়েছে। কত জল খরচ হল তার হিসাব রাখা যাবে।

১১ অক্টোবর ভারতীয় দল রায়পুরে যাবে। পরের দিন পৌঁছবে জ়িম্বাবোয়ে।

India vs Zimbabwe Smriti Mandhana Harmanpreet Kaur BCCI Women

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy