Advertisement
E-Paper

অনুশীলনে সিরাজের বলে চোট! রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলবেন শুভমন? জানিয়ে দিল দল

জল্পনা শুরু হয়েছিল, রবিবার শুভমন খেলতে পারবেন তো? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বোলিং কোচ মর্নি মর্কেল আসায় সেই জল্পনা আরও তীব্র হয়েছিল। তারই জবাব দিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৮
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

রবিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে কি খেলতে পারবেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল? ম্যাচের আগের দিন জবাব দিলেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

শুক্রবার ভারতের অনুশীলনে মহম্মদ সিরাজের বলে চোট পান শুভমন। শনিবার অনুশীলন করেননি তিনি। শনিবার অবশ্য ঐচ্ছিক অনুশীলন ছিল। আকিব নবি ছাড়া কেউই মাঠে যাননি। শুভমনকেও দেখা যায়নি। তবে সাপোর্ট স্টাফেরা মাঠে ছিলেন।

শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোটাক বলেন, “শুভমনকে ভালই দেখাচ্ছে। আমার মনে হয় রবিবার খেলতে ওর সমস্যা হবে না।” কোটাকের কথা থেকে পরিষ্কার, রবিবার টস করতে শুভমনই নামবেন।

শুক্রবার নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন শুভমন। বল করছিলেন সিরাজ। আচমকাই একটি বল লাফিয়ে উঠে শুভমনের কনুইয়ে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ছুটে আসেন ফিজিয়োরা। অন্তত ২০ মিনিট শুশ্রূষা চলে ভারতের অধিনায়কের। এর পর তিনি নেটে ফেরেন। কিন্তু বোলারদের সামনে আসেননি। থ্রোডাউন নেন।

তার পরেই জল্পনা শুরু হয়েছিল, রবিবারের ম্যাচে শুভমন খেলতে পারবেন তো? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বোলিং কোচ মর্নি মর্কেল আসায় সেই জল্পনা আরও তীব্র হয়েছিল। যদিও কোটাক সব জল্পনার অবসান করে দিলেন। ভারতীয় সমর্থকদের সুখবর দিলেন তিনি।

Team India Shubman Gill Sitanshu Kotak

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy