Advertisement
E-Paper

সিরিজ় জিতলেও শেষ দুই ম্যাচে হার! একটি কাঁটা খচখচ করছে শ্রেয়সের গলায়, জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

তবে সব মিলিয়ে এই সিরিজ় থেকে ইতিবাচক দিকটি তুলে ধরতে চাইছেন শ্রেয়স। নিউ জ়িল্যান্ডে গিয়ে তাদের সিরিজ়ে হারানো সহজ নয়। সেটা করে দেখিয়েছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৮:৫৮
cricket

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

প্রথম তিন ম্যাচে জয়। পরের দুই ম্যাচে হার। নিউ জ়িল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জিতলেও শেষটা ভাল হয়নি ভারতের। শেষ দুই ম্যাচে হারের পর দলের একটি দিক তুলে ধরেছেন শ্রেয়স আয়ার। তাতে উন্নতি চান ভারত অধিনায়ক।

দলের ফিল্ডিং পছন্দ হয়নি শ্রেয়সের। বেশ কয়েকটি ক্য়াচ পড়েছে। ফিল্ডিংয়ে ভুল হয়েছে। তার প্রভাব পড়েছে খেলায়। সেই ভুলের খেসারত দিতে হয়েছে ভারতকে। শ্রেয়স চান দ্রুত এই সমস্য়ার সমাধান করতে। নইলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।

সিরিজ় শেষে শ্রেয়স বলেন, “কয়েকটা ক্ষেত্রে উন্নতি প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ডিং। অনেক ভুল করেছি। দ্রুত ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।” শ্রেয়স অবশ্য এ-ও জানিয়েছেন, তিনি নিশ্চিত যে, ক্রিকেটারেরা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নতি করবেন।

পঞ্চম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ১৯১ রান করেছিল ভারত। খুব খারাপ রান তাঁরা করেননি বলেই মনে করেন শ্রেয়স। তিনি বলেন, “পিচ খুব সহজ ছিল না। কিছু বল লাফাচ্ছিল। কিছু বল থমকে আসছিল। তার মধ্যেই আমি ও ঈশান রান করেছি। আমার মনে হয় ১৯১ রান কম ছিল না। বোলারদের আরও একটু দায়িত্ব নিতে হত। বোলিংয়ে কিছু ভুল হয়েছে। ফিল্ডিংও ভাল হত পারত। এটাও একটা শিক্ষা।”

তবে সব মিলিয়ে এই সিরিজ় থেকে ইতিবাচক দিকটি তুলে ধরতে চাইছেন শ্রেয়স। নিউ জ়িল্যান্ডে গিয়ে তাদের সিরিজ়ে হারানো সহজ নয়। সেটা করে দেখিয়েছেন তাঁরা। রেকর্ড রান তাড়া করেছেন। নমন ধীরের মতো ক্রিকেটার নজর কেড়েছেন। এই ইতিবাচক বিষয়গুলি নিয়েই এগিয়ে যেতে চান শ্রেয়স।

India Vs New Zealand Shreyas Iyer India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy