Advertisement
E-Paper

সুস্থ হলেই সরাসরি ভারতীয় দলে খেলতে পারবেন না হার্দিক! কী ভাবে সুযোগ পাবেন? জানিয়ে দিলেন অধিনায়ক শুভমন

আইপিএলের গত মরসুমের পর থেকে আর মাঠে নামেননি হার্দিক পাণ্ড্য। আপাতত বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় অলরাউন্ডার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৬:৫২
cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

গত আইপিএলের পর থেকে আর মাঠে নামেননি হার্দিক পাণ্ড্য। ভারতের জার্সিতে শেষ খেলেছেন চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপাতত বেঙ্গালুরুতে উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) সুস্থ হচ্ছেন হার্দিক। তবে সুস্থ হলেই সরাসরি ভারতীয় দলে সুযোগ পাবেন না তিনি। সে কথা জানিয়ে দিলেন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন গিল।

পিঠের চোটের পর থেকে হার্দিক আর টেস্ট খেলেন না। তবে ভারতের সাদা ফরম্যাটের দলে গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আগামী বছর এক দিনের বিশ্বকাপ। সেখানে সফল হতে গেলে হার্দিককে প্রয়োজন পড়বে ভারতের। সেই কারণেই হার্দিককে নিয়ে মুখ খুলেছেন শুভমন।

বুধবার থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ভারতের। তার আগে সাংবাদিক বৈঠকে শুভমনকে প্রশ্ন করা হয়েছিল হার্দিকের খেলা নিয়ে। সেখানে হার্দিকের গুরুত্বের কথা শুনিয়েছেন শুভমন। তিনি বলেন, “হার্দিক সেরা অলরাউন্ডারদের একজন। বিশ্বে খুব কম ক্রিকেটারই ওর মতো দক্ষতা রয়েছে। বোলার হিসেবে ওকে যে কোনও সময় কাজে লাগানো যায়। ও যেমন নতুন বলে বল করতে পারে, তেমনই পুরনো বলে দক্ষ। ব্যাটার হিসেবে ও কী করতে পারে তা সকলেরই জানা।”

চোটে থাকলেও হার্দিকের সঙ্গে যে তাঁর যোগাযোগ রয়েছে তা জানিয়েছেন শুভমন। পাশাপাশি হার্দিকের ফেরার উপায়ও জানিয়েছেন তিনি। শুভমন বলেন, “দুর্ভাগ্যজনক ভাবে ওর বড় চোট লেগেছে। গত আইপিএলের পর থেকে আর খেলেতে পারেনি। ওর সঙ্গে মাঝেমাঝেই কথা হয়। আশা করি ও দ্রুত সুস্থ হবে। তার পর ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তার পর ভারতীয় দলে সুযোগ পাবে।”

শুভমনের কথা থেকে পরিষ্কার, সুস্থ হয়ে ওঠার পর সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হজারের মতো প্রতিযোগিতা খেলতে হবে হার্দিককে। সে সব না হলে অন্তত ভারত ‘এ’ দলের হয়ে দেখা যেতে পারে তাঁকে। ঘরোয়া ক্রিকেট খেলে হার্দিককে বোঝাতে হবে, তাঁর ফিটনেস বা পারফরম্যান্স নিয়ে কোনও সমস্যা নেই। তার পরেই ভারতীয় দলে সুযোগ পাবেন তিনি।

Hardik Pandya Shubman Gill Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy