Advertisement
E-Paper

গাঁটের কড়ি খরচ করে আলাদা পাঁচ জনের দল নিয়ে নিউ জ়িল্যান্ডে যাচ্ছেন শুভমন, জানা গেল কারা রয়েছেন সেই দলে

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ এখনও রয়েছে ভারতের। তবে তার জন্য আগামী সাতটি টেস্ট খুব গুরুত্বপূর্ণ। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না শুভমন গিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৪
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য সঙ্গে করে পাঁচ জন নেট বোলার নিয়ে যাচ্ছেন শুভমন গিল। তাঁদের যাতায়াত, থাকা-খাওয়ার খরচ ও পারিশ্রমিক নিজের পকেট থেকেই দেবেন ভারতীয় অধিনায়ক।

বিদেশে টেস্ট সিরিজ়ের সময় ভারতীয় ব্যাটারদের সুবিধার জন্য অতিরিক্ত নেট বোলারের বন্দোবস্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাধারণত, যে দেশে খেলা হয়, সেই দেশ থেকেই কয়েক জন বোলার বেছে নেওয়া হয়। কিন্তু ভারতীয় ক্রিকেটে প্রথম বার কেউ নিজের সঙ্গে নেট বোলারের একটি দল নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন। তা-ও নিজের খরচে।

সংবাদসংস্থা পিটিআই-কে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “অদ্ভুত ঘটনা। শুভমন ভারত ‘এ’ দলের হয়ে খেলছে না। ওকে আবার এক দিনের সিরিজ়ও খেলতে হবে। শুভমন ২৩-২৪ অক্টোবর নিউ জ়িল্যান্ড চলে যাচ্ছে। সঙ্গে পাঁচ জন নেট বোলার নিয়ে যাচ্ছে। টেস্ট সিরিজ়ের জন্য আগে থেকে তৈরি থাকতে চাইছে শুভমন।”

রোহিত শর্মার পর টেস্টে অধিনায়ক হওয়ার পর শুরুতেই ইংল্যান্ড সফরে গিয়েছিলেন শুভমন। সেখানে পাঁচ টেস্টে ৭৫৪ রান করেছিলেন তিনি। ইংল্যান্ডের ব্যাটারদের থেকেও সেখানকার পরিবেশে ভাল খেলেছিলেন ভারত অধিনায়ক। নিউ জ়িল্যান্ডেও সেই ফর্ম বজায় রাখতে চাইছেন তিনি।

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ এখনও রয়েছে ভারতের। তবে তার জন্য আগামী সাতটি টেস্ট খুব গুরুত্বপূর্ণ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্টের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় রয়েছে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না শুভমন। সামনে থেকে নেতৃত্ব দিতে চাইছেন ভারত অধিনায়ক।

India Vs New Zealand Shubman Gill India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy