Advertisement
E-Paper

শ্রীলঙ্কাকে হারানোর পুরস্কার! পডিক্কল, সুতার নন, গম্ভীরের ভরসা অন্য এক ক্রিকেটারের উপর, দেওয়া হল পদক

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে দেবদত্ত পডিক্কল ও বল হাতে মানব সুতার নজর কেড়েছেন। কিন্তু সিরিজ় শেষে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর পুরস্কার পেলেন অন্য এক জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ২১:৫৩
cricket

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজ়ে ১-০ হারিয়েছে ভারত। চুনকাম করতে না পারলেও শুভমন শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট দেখিয়েছেন গিলেরা। বিশেষ করে ব্যাট হাতে দেবদত্ত পডিক্কল ও বল হাতে মানব সুতার নজর কেড়েছেন। কিন্তু সিরিজ় শেষে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর পুরস্কার পেলেন অন্য এক জন।

ভারতীয় দলের পারফরম্যান্স বিশেষজ্ঞ হরি প্রসাদ এই পুরস্কার তুলে দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণের হাতে। ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে হরি প্রসাদ বলেন, “সিরিজ়ের ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার এমন এক জনকে দেওয়া হচ্ছে যে বলকে দিয়ে কথা বলিয়েছে, নিজের সবটা দিয়েছে, ব্যাটারদের সমস্যায় ফেলেছে। কঠিন পরিস্থিতিতেও ও নিজের প্রভাব ফেলেছে। সুযোগ কাজে লাগিয়েছে। এই পুরস্কার পাচ্ছে প্রসিদ্ধ।”

পরিসংখ্যান নিয়ে প্রসিদ্ধও সবসময় আলোচনা করেন বলে জানিয়েছেন হরি। তিনি বলেন, “কলম্বোয় নামাপ পর থেকে আমার কানের কাছে একের পর এক পরিসংখ্যান নিয়ে ও কথা বলেছে। বিশেষজ্ঞ হিসাবে ও উপযুক্ত। ওর এই উৎসাহ আমার ভাল লাগে।”

পুরস্কার নিয়ে দলের সকলকে ধন্যবাদ দিয়েছেন প্রসিদ্ধ। তিনি বলেন, “সকলকে অনেক ধন্যবাদ। সকলের সাহায্য ছাড়া এটা হত না। আমার মতে, আমরা দলগত খেলা খেলেছি। তাই জিতেছি। আমি রোজ অনেক কিছু শিখি। তা কাজে লাগানোর চেষ্টা করি। আগামী দিনেও করব।”

তবে একটি প্রশ্ন উঠছে। প্রসিদ্ধ কি সত্যিই এই পুরস্কারের যোগ্য। দুই টেস্টে ৭ উইকেট নিয়েছেন তিনি। গড় ২৪.৫৭। সেরা বোলিং ৫২ রানে ৩ উইকেট। ভারতেরই মানব সুতার দুই টেস্টে সবচেয়ে বেশি ১৬ উইকেট নিয়েছেন। ২১.০৬ গড়ে বল করেছেন। রবীন্দ্র জাডেজাও (৮) প্রসিদ্ধের থেকে বেশি উইকেট নিয়েছেন।

দুই টেস্টে ৩২৮ রান করেছেন পডিক্কল। দু’টি টেস্টে দু’টি শতরান করেছেন তিনি। রান করেছেন ধ্রুব জুরেলও। ভারতের সিরিজ় জেতার নেপথ্যে সুতার ও পডিক্কলের অবদান অনেক বেশি। তার পরেও ইমপ্যাক্ট ক্রিকেটার হলেন প্রসিদ্ধ। তবে কি পারফরম্যান্স দেখে নয়, আবার নিজের পছন্দের ক্রিকেটারকেই পুরস্কার দিলেন কোচ গৌতম গম্ভীর? সেই প্রশ্নও উঠে গিয়েছে।

Gautam Gambhir Prasidh Krishna Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy