Advertisement
E-Paper

এশিয়ান গেমসে এগিয়ে আনা হল ভারতের পুরুষ দলের ম্যাচ, ক’টা থেকে খেলবেন শ্রেয়সেরা?

এশিয়ান গেমস শুরুর আগেই সূচিতে পরিবর্তন করা হল। ছেলেদের কিছু নকআউট ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। পরিবর্তিত সূচিতে ৩০ মিনিট আগে শুরু হবে ম্যাচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৮
cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

এশিয়ান গেমস শুরুর আগেই ক্রিকেট ম্যাচগুলির সূচিতে পরিবর্তন করা হল। ছেলেদের কিছু নকআউট ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। পরিবর্তিত সূচিতে ৩০ মিনিট আগে শুরু হবে ম্যাচ। অর্থাৎ দুপুর ২টোয় যে ম্যাচগুলি শুরু হওয়ার কথা ছিল সেগুলি শুরু হবে দুপুর ১.৩০টা থেকে। তবে মেয়েদের ম্যাচের সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।

এশিয়ান গেমসের সূচি অনুযায়ী ভারত সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলতে নামবে। জাপানের থেকে ভারতের সময় ৩.৩০ ঘণ্টা পিছিয়ে থাকায়, এ দেশে খেলা শুরু হবে সকাল ১০টায়। সকালের ম্যাচগুলির সময় অপরিবর্তিত রাখা হয়েছে। সেগুলি স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হবে। তবে ভারতের সব ম্যাচই রয়েছে দুপুরে।

সূচি অনুযায়ী, ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সময়ও এগিয়ে আনা হয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে। তাদের ম্যাচ সকাল ৯টায় শুরু হবে।

প্রাথমিক রাউন্ডের ম্যাচে কোনও পরিবর্তন হয়নি। সেই পর্বে খেলবে আফগানিস্তান, জাপান, নেপাল, হংকং, মালয়েশিয়া এবং ওমান। মহিলাদের ম্যাচেও সময় বদলাচ্ছে না।

সময় এগিয়ে আনা কারণ হিসাবে জানানো হয়েছে, জাপানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। যে হেতু ক্রিকেট মাঠে কোনও ফ্লাডলাইট নেই, তাই তাড়াতাড়ি ম্যাচ শুরু করা হবে। ছেলেদের ম্যাচ শেষ হতে সাধারণত সময় বেশি লাগে বলেই সেই ম্যাচগুলি এগিয়ে আনা হয়েছে।

এশিয়ান গেমস শুরুর আগে জাপানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় ১টা, ভারতীয় সময় সকাল ৯.৩০টা থেকে।

Asian Games 2026 Shreyas Iyer BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy