Advertisement
E-Paper

৪৭ বছর বয়সে ক্রিকেটে অভিষেক, ৫১ বছর বয়সে এসে ৯৬ বছরের পুরনো নজির ভাঙলেন বোলার

ক্রিকেটে অভিষেক হয়েছে চার বছর আগে, ৪৭ বছর বয়সে। অর্ধশতাব্দী পেরনোর পর এক ক্রিকেটার নজির গড়লেন। ভেঙে দিলেন ৯৬ বছর পুরনো রেকর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ১৮:২১
cricket

জোয়ানে হিকস। ছবি: সমাজমাধ্যম।

তাঁর জীবনে যে এমন দিন আসতে পারে তা ভাবেননি জোয়ানে হিকস। জীবনে যে সময়ে বাকিরা কোচিং করান বা অন্য কাজে যুক্ত থাকেন, সেই সময়ে এসে ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। তার চার বছর পর তিনি একটি নজির গড়েছেন। ভেঙে দিয়েছেন ৯৬ বছর পুরনো একটি নজির।

রোমানিয়ার মোয়ারা ভ্লাসেই ক্রিকেট মাঠে এই নজির গড়েছেন হিকস। গ্রিস মহিলা দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আইল অফ ম্যানের বোলার। তিনি টি-টোয়েন্টিতে তৃতীয় বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। সব মিলিয়ে ১০ রানে ৫ উইকেট রয়েছে তাঁর দখলে। হিকসের বোলিংয়ের দাপটে গ্রিস মাত্র ১৫ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায়। আইল অফ ম্যান পাওয়ার প্লে-র মধ্যে এক উইকেট হারিয়ে রান তুলে নেয়।

৫১ বছর ১৭৩ দিন বয়স হিকসের। পুরুষ এবং মহিলাদের ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম বোলার, যিনি ৫০ বা তার বেশি বয়সে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার নজির অর্জন করলেন। ৯৬ বছর পুরনো নজির ভেঙেছেন তিনি। অস্ট্রেলিয়ার বার্ট আয়রনমঙ্গার প্রবীণতম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছিলেন।

বাঁহাতি স্পিনার আয়রনমঙ্গার ১৯৩২-এ ৪৯ বছর ৩১৪ দিন বয়সে সাউথ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। ঘটনাচক্রে, তিনি একই দিনে দু’বার পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম ৬ রানে ৫ উইকেট নেন। তার পর ১৮ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ১৫৩ রানের জবাবে সাউথ আফ্রিকা ৩৬ এবং ৪৫ তুলেছিল। ১৪টি টেস্ট খেলেছিলেন আয়রনমঙ্গার। ৫০ বছর ৩২৭ দিন বয়সে দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে অবসর নেন তিনি।

record

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy