Advertisement
E-Paper

আইপিএলে কি সত্যিই অন্য দলে যোগ দিচ্ছেন হার্দিক? জল্পনা নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্তা

গত বারের আইপিএল শেষ হওয়ার পরেই জল্পনা ওঠে, হার্দিক পাণ্ড্য অন্য দলে যেতে পারেন। কলকাতা, চেন্নাই-সহ বেশ কিছু দল হার্দিককে নিতে মরিয়া হয়ে ওঠে। অবশেষে মুখ খুললেন মুম্বইয়ের এক কর্তা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ১৯:০৯
cricket

হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

গত দু’মরসুমে তাঁর নেতৃত্বে ভাল ফল করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। তাই গত বারের আইপিএল শেষ হওয়ার পরেই জল্পনা ওঠে, হার্দিক পাণ্ড্য অন্য দলে যেতে পারেন। কলকাতা, চেন্নাই-সহ বেশ কিছু দল হার্দিককে নিতে মরিয়া হয়ে ওঠে। এত দিন ধরে কোনও মন্তব্য করেনি মুম্বই। অবশেষে মুখ খুললেন দলের এক কর্তা।

তিনি সাফ জানিয়েছেন, এই মুহূর্তে হার্দিকের অন্য দলে যোগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ভবিষ্যতে যে হার্দিক অন্য দলে যাবেন না, তার কোনও নিশ্চয়তা দিতে পারেননি ওই কর্তা।

‘স্পোর্টস্টার’-কে ওই কর্তা বলেছেন, “মরসুমে পরে ফলাফলের পর্যালোচনা এখন চলছে। আমরা দলের বিভিন্ন দিক খতিয়ে দেখছি। বিভিন্ন সংবাদমাধ্যমে হার্দিকের দল ছাড়ার প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, কোনও ক্রিকেটারকে বিক্রি করার জন্য অন্য কোনও দলের সঙ্গে আলাপ-আলোচনা করছি না আমরা। মরসুমের পর্যালোচনা শেষ হলে তবেই আলোচনা শুরু হবে।”

ওই কর্তার দাবি, অনেক রকম সম্ভাবনা রয়েছে তাঁদের সামনে। সব খতিয়ে দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেছেন, “আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। সব কিছু খতিয়ে দেখার জন্য সময় চাই। তাই এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।”

অর্থাৎ আলোচনা শুরু না করলেও, মুম্বই এটা স্পষ্ট করে দিয়েছে যে হার্দিক দল ছাড়তে পারেন। ভাল প্রস্তাবের অপেক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মিনি নিলাম আয়োজিত হতে পারে। তার আগেই অবশ্য দলগুলি ক্রিকেটার কেনাবেচা করতে পারে।

Hardik Pandya Mumbai Indians IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy