ব্যর্থতা কাটাতে কিছু দিন আগে মুম্বই ইন্ডিয়ান্স কোচ হিসাবে নিয়োগ করেছে কায়রন পোলার্ডকে। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার এসেই নিজের পছন্দের কোচিং স্টাফ সাজানোর কাজ শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার মুম্বই জানিয়েছে, ছাঁটাই করা হচ্ছে তিন কোচকে। তাঁরা হলেন লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে এবং কার্ল হপকিনসন।
ফলে মুম্বইয়ের পুরনো কোচিং স্টাফেদের আর কেউই থাকছে না। এ দিন মুম্বই এক বিবৃতিতে জানিয়েছে, মালিঙ্গা, মামব্রে এবং হপকিনসন দায়িত্ব ছেড়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দায়বদ্ধতা, অবদান এবং কাজের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।”
মুম্বইয়ের সঙ্গে মালিঙ্গার যোগাযোগ দীর্ঘ দিনের। প্রথমে ক্রিকেটার, পরে কোচ হিসাবে দলের সঙ্গে যুক্ত ছিলেন। বিবৃতিতে মুম্বই লিখেছে, “মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের দীর্ঘ দিনের সদস্য এবং দলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার। চারটি আইপিএল জয় থেকে ২০১১-র চ্যাম্পিয়ন্স লিগ জয়, মুম্বইয়ের বোলিং বিভাগকে দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন তিনি। পরে মেন্টর এবং কোচও হয়েছেন।”
আরও পড়ুন:
২০২৪-এর অক্টোবরে ভারতীয় দলের থেকে ছাঁটাই হওয়ার পর মুম্বইয়ে যোগ দিয়েছিলেন মামব্রে। তার আগে ২০১০-২০১৭ পর্যন্ত দলের সঙ্গে কাজ করেছেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের প্রাক্তন ফিল্ডিং কোচ ২০২৫-এর আইপিএলের আগে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন। ইংল্যান্ড পুরুষ দলে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন মুম্বই দলে। তাঁর অভিজ্ঞতা দলের ফিল্ডিং পারফরম্যান্সকে উন্নত করেছে।