Advertisement
E-Paper

শেষ ছয় টি-টোয়েন্টি ম্যাচে হার! তার পরেও এশিয়ান গেমসে ভারতকে চাপে ফেলার হুঁশিয়ারি পাকিস্তানের কোচ হেসনের

ভারতের বিরুদ্ধে কোচ হিসাবে হেসনের রেকর্ড ভাল নয়। পাঁচটি ম্যাচ খেলে সবগুলিই হেরেছেন তিনি। দুই দলের মানের তফাত দিনের আলোর মতো স্পষ্ট। তার পরেও আশা ছাড়ছেন না পাক কোচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫
cricket

মাইক হেসন। ছবি: রয়টার্স।

২০২২ সাল থেকে ভারতের কাছে একের পর এক ম্যাচে হারছে পাকিস্তান। গত চার বছরে টি-টোয়েন্টিতে ছ’বার দেখা হয়েছে দুই দেশের। ছ’বারই হেরেছে পাকিস্তান। এশিয়ান গেমসেও মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে চাপে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে ভারত, পাকিস্তান। দু’দলের দেখা হতে পারে ফাইনালে অথবা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে। জাপানে যাওয়ার আগে হেসন বলেন, “আমরা সেরা প্রস্তুতি নিয়েই জাপান যাচ্ছি। যাতে খেলার সুযোগ পেলে ভারতকে চাপে ফেলতে পারি। এশিয়া কাপের ফাইনালে যেমন আমরা ভারতকে চাপে ফেলতে পেরেছিলাম। এ বারও সুযোগ পেলে সেটা করব।” তবে তার জন্য আগে ফাইনালে উঠতে হবে। সেটা হেসন জানেন। তাই তিনি বলেন, “তবে ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দু’দলকে অনেক ক্রিকেট খেলতে হবে। আগের ম্যাচগুলো জিততে হবে। এখনই বেশি এগিয়ে ভাবতে চাইছি না।”

ভারতকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি গৌতম গম্ভীরের দলের প্রশংসাও শোনা গিয়েছে পাক কোচের গলায়। ভারতের ক্রিকেটকে মানদণ্ড হিসাবে ধরছেন তিনি। হেসন বলেন, “এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই মানদণ্ড। ওদের সমকক্ষ হওয়াই আমাদের চ্যালেঞ্জ।”

এশিয়ান গেমসে পাকিস্তানের সম্ভাবনা নিয়েও আশাবাদী হেসন। তিনি বলেন, “আমাদের দল ভারসাম্যযুক্ত এবং আগ্রাসী। নতুন প্রতিভাদের জন্য এশিয়ান গেমস দুর্দান্ত মঞ্চ। দক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে ওদের সামনে। এশিয়ান গেমস সাহিবজ়াদা ফারহানের জন্যও গুরুত্বপূর্ণ। নেতৃত্বের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে।”

ভারতের বিরুদ্ধে কোচ হিসাবে হেসনের রেকর্ডও ভাল নয়। পাঁচটি ম্যাচ খেলে সবগুলিই হেরেছেন তিনি। দুই দলের মানের তফাত দিনের আলোর মতো স্পষ্ট। তার পরেও আশা ছাড়ছেন না পাক কোচ। আরও একটি প্রতিযোগিতায় নামার আগে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Mike Hesson India vs Pakistan Asian Games 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy