Advertisement
E-Paper

গড়াপেটার সন্দেহে তদন্ত! মুখ খুললেন পাকিস্তানের সাইবার ক্রাইম এজেন্সির জেরা সামলানো ক্রিকেটার রিজ়ওয়ান

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে পাকিস্তান ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ক্ষুব্ধ পিসিবি কর্তারা মহম্মদ রিজ়ওয়ান, ইমাম উল হক-সহ সাত ক্রিকেটারকে দেশে ফিরে আনেন। তার পর রিজ়ওয়ান এবং ইমামের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৪
Picture of Cricket

মহম্মদ রিজ়ওয়ান। ছবি: এক্স।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণে বিরক্ত এবং ক্ষুব্ধ মহম্মদ রিজ়ওয়ান। ইংল্যান্ড সফরের মাঝপথে ফিরিয়ে আনার পর তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। তাঁর মোবাইল পরীক্ষা করে দেখবেন সাইবার অপরাধ বিশেষজ্ঞেরা। অপমানিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুখ খুলেছেন।

বোর্ড কর্তাদের এমন আচরণে ক্ষুব্ধ রিজ়ওয়ান একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘‘তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।’’ তদন্ত চলাকালীন এর বেশি কিছু বলতে রাজি হননি পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। রিজ়ওয়ান এবং ইমাম উল হকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি বা এনসিসিআইএ। জিয়ো টিভি প্রতিবেদনে বলা হয়েছে, দুই ক্রিকেটারের গত কিছু দিনের সমস্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে পাকিস্তান ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ক্ষুব্ধ পিসিবি কর্তারা রিজ়ওয়ান, ইমাম, সলমন আলি আঘা-সহ সাত ক্রিকেটারকে দেশে ফিরে আনেন। বরখাস্ত করা হয় টেস্ট দলের অস্থায়ী কোচ সরফরাজ় আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে। দেশে ফেরার পর রিজ়ওয়ান এবং ইমামের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন মহসিন নকভিরা। পাক ক্রিকেট কর্তাদের আশঙ্কা, ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকতে পারেন তাঁরা।

Mohammad Rizwan PCB probe Cricketer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy