Advertisement
E-Paper

তিন মাসে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম, প্রতিপক্ষ শেলটনের প্রেমিকাকে নিয়ে ফুরফুরে জ্বেরেবের রসিকতা

টেনিসজীবনের সেরা মরসুম আলেকজান্ডার জ্বেরেবের। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হারার পর বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেই উঠেছেন। জিতেছেন ফরাসি ওপেন এবং ইউএস ওপেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৩
Picture of Tennis

(বাঁ দিকে) আলেকজান্ডার জ্বেরেব এবং ট্রিনিটি রডম্যান (ডান দিকে)। ছবি: রয়টার্স।

বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামেরই অন্তত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছেন আলেকজান্ডার জ্বেরেব। টেনিসজীবনের সেরা মরসুমে ফুরফুরে মেজাজে রয়েছেন জার্মানির টেনিস খেলোয়াড়। তিন মাসে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর প্রতিপক্ষ বেন শেলটনের প্রেমিকার সঙ্গেও রসিকতা করলেন জ্বেরেব।

গ্র্যান্ড স্ল্যাম খেলছেন ২০১৪ সাল থেকে। ১২ বছর অপেক্ষার পর জ্বেরেব ২৯ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন গত ফরাসি ওপেনে। তার আগে তিন বার ফাইনালে উঠে হেরেছেন। গত উইম্বলডনেও ফাইনালে হার। আবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন। রবিবার ফাইনাল দেখতে এসেছিলেন শেলটনের প্রেমিকা ট্রিনিটি রডম্যান। তিনি আমেরিকার সকার খেলোয়াড়। ট্রফি জয়ের বক্তব্য রাখার সময় রডম্যানের সঙ্গেও রসিকতায় মাতলেন জ্বেরেব।

রডম্যানের উদ্দেশে জ্বেরেব বলেন, ‘‘ট্রিনিটি, আমি ভেবেছিলাম আজ তোমার খেলা রয়েছে। ছিল না? তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি আমাদের খেলা দেখতে এসেছ। তুমি সৌভাগ্যের (শেলটনের) প্রতীক। আজ হল না। তবে সাধারণত তুমিই সৌভাগ্য নিয়ে আস।’’ রসিকতার ছলে ঘুরিয়ে ট্রিনিটিকে এ ভাবে সমবেদনা জানানোর চেষ্টা করেন জ্বেরেব। তাঁর কথা শুনে হেসে ফেলেন হতাশ ট্রিনিটি। শেলটনের ছবি আঁকা একটি কালো রঙের টপ এবং ডেনিম পরে প্রেমিককে সমর্থন করতে এসেছিলেন ট্রিনিটি।

ফাইনালে হারের পর আলাদা করে প্রেমিকার কথা বলেছেন শেলটনও। তিনি বলেন, ‘‘আমার কাছে ওই সব কিছু। জানতাম ও খেলা দেখতে এসেছে। জানতাম, ওর পক্ষে আসা কঠিন হবে। তা-ও চেষ্টা করেছে। এটাই দুর্দান্ত। আমি যখন ম্যাচ প্রায় হেরে গিয়েছি, তখনই ট্রিনিটি গ্যালারিতে আসে। ওই মূহূর্তটা ওর জন্য খারাপ ছিল। তবে আমরা পরস্পরের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। যখনই সম্ভব হয়েছে, পরস্পরকে সমর্থন করার জন্য, পাশে থাকার জন্য আমরা গোটা পৃথিবী ঘুরি। ওর উপস্থিতি আমার জন্য বিরাট ব্যাপার। আমার বন্ধু এবং পরিবারের সকলের জন্যও একই কথা বলব।’’

Tennis Alexander Zverev Ben Shelton

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy