Advertisement
E-Paper

টেস্ট সিরিজ়ের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটারকে বাড়ি পাঠিয়ে দিল পাকিস্তান! ছাঁটাই দুই কোচও, বাবরদের দলে ডামাডোল

শুধু তরুণেরা নন, বাড়ি পাঠানো ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞরাও রয়েছেন। উল্লেখযোগ্য নাম মহম্মদ রিজ়ওয়ান ও সলমন আলি আঘা। রিজ়ওয়ান দলের প্রাক্তন অধিনায়ক। সলমনও তা-ই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯
cricket

বাবর আজ়ম (বাঁ দিকে) ও সরফরাজ় আহমেদ। —ফাইল চিত্র।

ইঙ্গিত ছিল। সেটাই হল। ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর দুই টেস্টে হারের পরেই অভূতপূর্ব সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একসঙ্গে দলের সাত ক্রিকেটারকে বাড়ি পাঠিয়ে দিল তারা। সিরিজ়ের মাঝে ছাঁটাই করা হল দলের দুই কোচকেও।

শুধু তরুণেরা নন, বাড়ি পাঠানো ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞরাও রয়েছেন। উল্লেখযোগ্য নাম মহম্মদ রিজ়ওয়ান ও সলমন আলি আঘা। রিজ়ওয়ান দলের প্রাক্তন অধিনায়ক। সলমনও তা-ই। তাঁরা বাদে ইমাম উল হক, আলি উসমান, আমির জামাল, মুহম্মদ আওয়াইস জ়াফর ও খুর্‌রম শাহজ়াদকে ছেড়ে দেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “পাকিস্তান ক্রিকেট বোর্ড টেস্ট দল থেকে সাত ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তাঁদের পরিবর্তও ঘোষণা করা হয়ে গিয়েছে। পরিবর্তদের মধ্যে পাঁচ জন প্রথম বার টেস্ট দলে সুযোগ পেয়েছেন।” বোর্ড আরও বলেছে, “পরিবর্তদের মধ্যে সাইম আয়ুব আট ও আবদুল্লা ফজ়ল দুটো টেস্ট খেলেছেন। স্পিনার-অলরাউন্ডার আরাফাত মিনহাস পাকিস্তানের হয়ে তিনটে এক দিনের ম্যাচ ও চারটে টি-টোয়েন্টি খেলেছেন।”

এই তিন ক্রিকেটার বাদে মহম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মহম্মদ ইমরান ও রাজ়াউল্লাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। পাক বোর্ডের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, এবার তরুণদের উপর ভরসা করতে চাইছে তারা। তবে ইংল্যান্ডের পরিবেশে কোনও অভিজ্ঞতা না থাকা ক্রিকেটারেরা কী ভাবে মানিয়ে নেবেন, সেটাই দেখার।

ছাঁটাই করা হয়েছে টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ় আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও। সিরিজ় শেষে তাঁদের ছাঁটাইয়ের জল্পনা চললেও এক টেস্ট বাকি থাকতেই সেই সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলে নফকে তৃতীয় টেস্টে দায়িত্ব সামলাবেন। এখন দেখার, এত বদলের পরে পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে চুনকাম আটকাতে পারে কি না।

Pakistan Cricket Board Pakistan Cricket Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy