Advertisement
E-Paper

লজ্জার হারের পরেও শান্তি নেই, ভারতের শেফালিকে খারাপ কথা বলে শাস্তি পাকিস্তানের অধিনায়ক ফাতিমার

এশিয়া কাপে ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরে গিয়েছে পাকিস্তান। ম্যাচের দু’দিন পর শাস্তি পেলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ভারতের ব্যাটার শেফালি বর্মাকে আউট করে খারাপ ভাষা ব্যবহার করার দোষে শাস্তি পেলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০০
cricket

এই আচরণের জন্য শাস্তি ফাতিমার। ছবি: সমাজমাধ্যম।

এশিয়া কাপে ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরে গিয়েছে পাকিস্তান। ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারতের কাছে সাত উইকেটে হারতে হয়েছে। ম্যাচের দু’দিন পর শাস্তি পেলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ভারতের ব্যাটার শেফালি বর্মাকে আউট করে খারাপ ভাষা ব্যবহার করার দোষে শাস্তি পেলেন তিনি।

সোমবার আইসিসি জানিয়েছে, শৃঙ্খলাবিধির ২.৫ ধারা ভেঙেছেন ফতিমা। এই আইন অনুযায়ী, ব্যাটারকে আউট করার পর এমন কোনও ভাষা, কাজ বা আচরণ যদি করা হয় যা ব্যাটারকে উস্কানি দিতে পারে বা আগ্রাসী করে তুলতে পারে, তখন ওই বোলারকে শাস্তি পেতে হয়। ভারতের শেফালিকে আউট করার পর ফতিমা তাঁর দিকে তাকিয়ে ইঙ্গিত করেছিলেন দ্রুত সাজঘরে ফিরে যাওয়ার।

ফাতিমার ম্যাচ ফি ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসে এটি ফাতিমার দ্বিতীয় অপরাধ। তাই দু’টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাঁর নামের পাশে। গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।

ভারতের বিরুদ্ধে হারতে হলেও পাকিস্তান দলে একমাত্র ফাতিমাই ভাল খেলেছে। ভারতের তিনটি উইকেটই নিয়েছেন তিনি। আইসিসি-র শাস্তি মেনে নিয়েছেন ফাতিমা। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়ছে না। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে।

India vs Pakistan Fatima Sana Shafali Verma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy