Advertisement
E-Paper

আগামী আইপিএলের আগে শ্রেয়সদের দলে বড় বদল! পন্টিংয়ের দুই সহকারীকে ছেঁটে ফেলল প্রীতি জ়িন্টার পঞ্জাব

দু’বছর আগে রিকি পন্টিংকে প্রধান কোচ করে পঞ্জাব। সেই মরসুমেই বোলিং কোচ হিসেবে হোপস ও ফিল্ডিং কোচ হিসেবে হ্যাডিন যোগ দেন। এ বার তাঁদের চাকরি গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১৮:৩১
cricket

পঞ্জাব কিংস দল। —ফাইল চিত্র।

আইপিএলের আগামী মরসুমের আগে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে পঞ্জাব কিংস। দলের দুই সহকারী কোচ জেমস হোপস ও ব্র্যাড হ্যাডিনকে ছাঁটাই করেছে তারা। অর্থাৎ, এ বার নতুন দুই কোচ নিতে হবে শ্রেয়স আয়ারদের।

২০২৬ সালের আইপিএলে শুরুটা খুব ভাল করেছিল পঞ্জাব। প্রথম সাত ম্যাচের মধ্যে ছ’টি জিতে পয়েন্ট তালিকায় সকলের উপরে ছিল তারা। কিন্তু পরের সাতটি ম্যাচে ধরাশায়ী হয়ে পড়ে তারা। পর পর ম্যাচ হারতে হারতে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে শেষ করে প্রীতি জ়িন্টার দল। প্লে-অফেও উঠতে পারেনি পঞ্জাব।

দু’বছর আগে রিকি পন্টিংকে প্রধান কোচ করে পঞ্জাব। সেই মরসুমেই বোলিং কোচ হিসেবে হোপস ও ফিল্ডিং কোচ হিসেবে হ্যাডিন যোগ দেন। কিন্তু গত মরসুমে দলের বোলিং ও ফিল্ডিং ডুবিয়েছে। সেই কারণেই দুই কোচকে ছেঁটে ফেলা হয়েছে। এর আগে পঞ্জাবের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও দল ছেড়েছেন। ভারতের জাতীয় দলে দায়িত্ব পেয়েছেন তিনি। ফলে তাঁর জায়গাতেও নতুন কোচ নিতে হবে পঞ্জাবকে।

হোপস ও হ্যাডিনকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে পঞ্জাব। তবে দেখে মনে হচ্ছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত তারা নেয়নি। তার আগে দু’জনের সঙ্গে কথা বলা হয়েছে। হয়তো প্রধান কোচ পন্টিংয়ের সঙ্গেও কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়ে গিয়েছেন হোপস ও হ্যাডিন। কুইনসল্যান্ড ও ব্রিসবেন হিটের প্রধান কোচ করা হয়েছে হোপসকে। নিউ সাউথ ওয়েলসের পুরুষদের দলের প্রধান কোচ হয়েছেন হ্যাডিন।

Punjab Kings IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy