ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শুক্রবার খেলতে নেমেছিলেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় এবং বীরেন্দ্র সহবাগের ছেলে আর্যবীর। দু’জনেই নজর কেড়েছেন। মিডল অর্ডারে নেমে আগ্রাসী ব্যাট করেছেন অন্বয়। ওপেন করতে নেমে অতটা আগ্রাসী না খেললেও রান পেয়েছেন আর্যবীর। অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে সাত রানে হারিয়েছে ভারত।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্যবীর। বাবার মতো তিনিও ওপেনার। প্রথম ম্যাচে ২৬ বলে ২৮ রান করেন। মেরেছেন পাঁচটি চার। ওপেনিং জুটিতে অধিনায়ক লক্ষ্য রায়চন্দানির সঙ্গে ৬.১ ওভারে ৪৫ রানের জুটি গড়েন। লক্ষ্য করেছেন ১৫ রান।
অন্বয় ১৮ বলে ৩৮ রান করেছেন। মেরেছেন দু’টি চার এবং তিনটি ছয়। চতুর্থ উইকেটে যশবর্ধন চৌহানের সঙ্গে ৩৪ বলে ৬৯ রান যোগ করেন তিনি। দুশোর উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অন্বয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮২/৬ তোলে ভারত। জবাবে অস্ট্রেলিয়া থেমে যায় ১৭৫/৭ স্কোরে।
অন্বয় এ বছর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দু’টি ম্যাচ খেলেছিল। প্রথম ম্যাচে ১৪ রান করলেও দ্বিতীয় ম্যাচে ৬৭ বলে ৮৭ রান করেছিল সে। যদিও সেই ম্যাচটি হেরে গিয়েছিল ভারত। তবে অন্বয়ের আগ্রাসী ইনিংস নির্বাচকদের নজর এড়ায়নি।
আরও পড়ুন:
-
আগরকর নিয়ে সিদ্ধান্ত হল না বোর্ডের সভায়, প্রধান নির্বাচক কে হবেন, সিদ্ধান্ত নেওয়ার ভার কর্তাদের উপরেই ছাড়া হল
-
দেশের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষিপ্ত রিজ়ওয়ান, আইসিসি-র দুর্নীতি দমন শাখার সাহায্য চাইলেন
-
এশিয়া কাপে বিদ্রোহ, তবে এশিয়াডে সোনা জিতলে পাকিস্তানের নকভির হাত থেকে পদক নিতে পারে ভারত, নেপথ্যে শাস্তির ভয়?
আর্যবীর শেষ বার খেলেছিলেন দিল্লি প্রিমিয়ার লিগে। এ বছর দিল্লি লায়ন্সের হয়ে দু’টি ম্যাচে ২৪ রান করেছিলেন তিনি। তার আগে সেন্ট্রাল দিল্লি কিংসের সদস্য ছিলেন তিনি। আর্যবীরের ভাই বেদান্তও ক্রিকেটার। তবে সে এখনও দিল্লি প্রিমিয়ার লিগে খেলেনি। ছেলের খেলা দেখতে এ দিন স্টেডিয়ামে হাজির ছিলেন বাবা বীরেন্দ্র সহবাগ।