শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে জোড়া নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় উইকেট নিয়ে কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে টেস্টে একটি নজির গড়েছেন তিনি। পরে আরও একটি নজির গড়েছেন বাঁহাতি স্পিনার হিসাবে।
সোমবার শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি’সিলভাকে আউট করে টেস্টে ৩৪৯তম উইকেট নেন তিনি। পরে কেশর নুয়ান্তাকেও আউট করেন। ২০১২-য় টেস্টে অভিষেক হয়েছিল জাডেজার। ৯০তম টেস্ট ম্যাচে ৩৫০তম উইকেট নিলেন তিনি। তাঁর নামের পাশে ৪০০০-এর বেশি রানও রয়েছে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার এবং দ্বিতীয় ভারতীয় হিসাবে ৪০০০ রান এবং ৩৫০-র বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন জাডেজা। এই তালিকায় সকলের উপরে রয়েছেন কপিল। তিনি ১৩১টি টেস্টে ৫২৪৮ রানের পাশাপাশি ৪৩৪টি উইকেট নিয়েছেন।
ইয়ান বথাম ১০২টি টেস্টে ৫২০০ রান এবং ৩৮৩টি উইকেট নিয়েছেন। নিউ জ়িল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ১১৩টি টেস্টে ৪৫৩১ রান এবং ৩৬২টি উইকেট নিয়েছেন। এর পরেই জাডেজা। তিনি ৯০টি ম্যাচে ৪১০৮ রান এবং ৩৫০টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:
-
হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই হার ভারতের, এগিয়ে গিয়েও ইংল্যান্ডের কাছে হারলেন হরমনপ্রীতেরা
-
ডুরান্ডের সেমিতে মোহনবাগান, বিশ্রী ফুটবল খেলে উঠে যাওয়া জামশেদপুরকে ১৮ শটের টাইব্রেকারে হারাল সবুজ-মেরুন
-
প্রাসাদ বা দ্বীপ নয়, জর্জিনাকে রোনাল্ডো বিয়ে করেছেন সবচেয়ে পরিচিত জায়গায়, ফাঁস করলেন পর্তুগিজ় ফুটবলারের স্ত্রী
বাঁহাতি স্পিনারদের মধ্যে প্রথম ভারতীয় হিসাবে জাডেজা ৩৫০টি উইকেট নিলেন। তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন ৯০তম ম্যাচে। ৯৩টি ম্যাচে ৪৩৩টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। এর পর ৩৬২টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ভেট্টোরি। তাঁর পাশেই বসে পড়েছেন জাডেজা।
ভারতীয়দের মধ্যে ৩৫০ বা তার বেশি উইকেট পাওয়ার নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন জাডেজা। শীর্ষে ৬১৯টি উইকেট নিয়ে অনিল কুম্বলে। এর পর রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৫৩৭), কপিল (৪৩৪), হরভজন সিংহ (৪১৭)।