Advertisement
E-Paper

অস্ট্রেলিয়া দলে ভাঙন! ব্যাটার-বোলারদের মধ্যে বিভাজন, অশান্তির মূলে স্মিথ

অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটারেরা চেয়েছিলেন স্মিথ খেলুন। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অভিজ্ঞ ব‍্যাটারকে প্রথম একাদশে চেয়েছিলেন তাঁরা। স্মিথ নাকি নিজেই জানিয়েছেন, তিনি খেলতে পারবেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৪৩
cricket

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

অশান্তির খবর পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়া দলে। সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ়ের মাঝে দলের ব্যাটার ও বোলারদের মধ্যে মতপার্থক্যের বিষয় সামনে এসেছে। তার মূলে দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ।

‘সেন ক্রিকেট’ জানিয়েছে, দ্বিতীয় টেস্ট চলাকালীন ঘাড়ে টান ধরেছিল স্মিথের। সেই নিয়েই সেই টেস্ট খেলেছিলেন তিনি। আপাতত সিরিজ় ১-১। ফলে তৃতীয় টেস্ট খুব গুরুত্বপূর্ণ। অথচ সেই টেস্টে খেলছেন না স্মিথ। এই ঘোষণার পরেই সমস্যা শুরু হয়েছে।

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটারেরা চেয়েছিলেন স্মিথ খেলুন। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অভিজ্ঞ ব‍্যাটারকে প্রথম একাদশে চেয়েছিলেন তাঁরা। কিন্তু স্মিথ নাকি নিজেই জানিয়েছেন, তিনি খেলতে পারবেন না। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে অশান্তি। স্মিথের কাছ থেকে আরও একটু বেশি দায়িত্ববোধ আশা করেছিলেন অনেকে।

জানা গিয়েছে, দলের ব্যাটার ও বোলারদের মধ্যে মতপার্থক্য হয়েছে। ব্যাটারেরা চেয়েছিলেন, কেপ টাউনে তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে। কিন্তু টস জিতে অধিনায়ক প্যাট কামিন্স প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। তাতে লাভ হয়নি। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ৩২৯ রান করে।

মিচেল স্টার্ক ৬ উইকেট নিয়ে কামিন্সের মুখরক্ষা করলেও সাউথ আফ্রিকা যে ভাবে শুরু করেছিল, তাতে আরও বড় রান করতে পারত তারা। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মনে হয়েছিল, প্রথম দিন ব্যাট করার পক্ষে সহজ হত। কিন্তু কামিন্সের তা মনে হয়নি। তিনি বোলার। স্বাভাবিক ভাবেই তিনি বোলারদের দিক ভেবেছেন বলেই মনে করছেন ব্যাটারেরা। এই নিয়েই সমস্যা বাড়ছে অস্ট্রেলিয়ার অন্দরে।

australia cricket Steve Smith

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy