Advertisement
E-Paper

মাঠেই ইংরেজ ক্রিকেটারের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যাওয়ায় শাস্তি পাক বোলার রউফের, সাজা ইংল্যান্ডের পুরো দলকেও

ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকসের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যাওয়ায় শাস্তি পেলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। অন্য একটি কারণে শাস্তি দেওয়া হয়েছে ইংল্যান্ডের পুরো ক্রিকেট দলকেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৭:৩৬
cricket

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে মাঠে অশান্তির সেই মুহূর্ত। ছবি: ভিডিয়ো থেকে।

ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকসের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যাওয়ায় শাস্তি পেলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। পাশাপাশি অন্য একটি কারণে শাস্তি দেওয়া হয়েছে ইংল্যান্ডের পুরো ক্রিকেট দলকেও।

আইসিসি জানিয়েছে, রউফ ২.২ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন। তাই তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে একটি ডি-মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। এটি তাঁর পঞ্চম ডি-মেরিট পয়েন্ট। গত ২৪ মাসে তিনটি ডি-মেরিট পয়েন্ট পেয়েছেন রউফ।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪২ রান তাড়া করতে নেমে তখন ব্যাট করছিলেন শাদাব খান ও রউফ। ৪৬তম ওভারে বল করতে আসেন স্যাম কারেন। শাদাব তখন ৯৯ রানে ব্যাট করছিলেন। কারেনের একটি বাউন্সারের নাগাল শাদাব পাননি। তিনি ভেবেছিলেন আম্পায়ার ওয়াইড ডাকবেন। কিন্তু আম্পায়ার তা ডাকেননি।

তার পরেই হঠাৎ দেখা যায় নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা রউফ ব্যাট উঁচিয়ে জ্যাকসের দিকে এগিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে আম্পায়ার রউফকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে থামানো যাচ্ছিল না। বাধ‍্য হয়ে এগিয়ে আসেন রুট। তিনি রউফকে সরিয়ে নিয়ে যান। শাদাবও এসে রউফের সঙ্গে কথা বলেন। অনেক চেষ্টার পর শান্ত হন তিনি।

ঠিক কী কারণে অশান্তি তা জানা না গেলেও মনে করা হচ্ছে, জ্যাকস কিছু একটা বলেছিলেন। তা পছন্দ হয়নি রউফের। সেখান থেকেই ঝামেলার শুরু। খেলা শেষ হওয়ার পরেও দেখা যায় রউফ ও জ্যাকস কথা বলছেন। দেখে মনে হচ্ছিল, তখনও একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে তাঁদের। যদিও সেই ঘটনা বেশি বাড়েনি। সেই দোষেই শাস্তি পেলেন রউফ।

পাশাপাশি সেই ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ইংল্যান্ড ক্রিকেট দলকে শাস্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের থেকে তিন ওভার কম বল করেছিল ইংল্যান্ড। তাই আইসিসি-র ২.২ ধারায় প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

England Vs Pakistan Haris Rauf England Cricket Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy