টি-টোয়েন্টি সিরিজ় শেষ হলেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নামবে ভারত। আর সেই সিরিজ়ে খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। হয়তো এটাই দু’জনের শেষ নিউ জ়িল্যান্ড সফর হতে যাচ্ছে। দেশের মাটিতে শেষ বার রো-কো’র বিরুদ্ধে খেলার জন্য তর সইছে না কাইল জেমিসনের। বৈভব সূর্যবংশীকে নিয়েও মুগ্ধ তিনি।
ওয়েলিংটনে তিনি বলেছেন, “সমর্থকদের জন্য দারুণ ব্যাপার হবে তাই না? শেষ বার আমাদের দেশে খেলতে দেখা যাবে। আমরা যাঁরা ওদের সঙ্গে মাঠে নেমে খেলব তাঁদের কাছে একটা দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে। এ দেশের মানুষের কাছেও একটা ভাল অনুভূতি হয়ে থাকবে। আবার ওদের মুখোমুখি হওয়ার জন্য তর সইছে না।”
কোহলি যে ফর্মে আছেন, তাতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান হয়ে যেতে পারে। তবে জেমিসন মনে করছেন, কোহলি এই কীর্তি গড়তে পারবেন কি না, তা নির্ভর করছে তিনি কত দিন খেলছেন তার উপরে। প্রথমে জেমিসন মজা করে বলেন, “মনে হয় না এই সফরে শততম শতরান করবে, তাই না? আমি চিন্তিত নই।” এর পরেই তিনি বলেন, “ওর দক্ষতা এবং শারীরিক সক্ষমতা যে জায়গায় রয়েছে তাতে আরও অনেক বছর খেলতে পারে। এ রকম বিশ্বমানের প্রতিভা কেউ হারাতে চায় না। কত দিন ও ভারতের হয়ে খেলতে চায় সেটাই দেখার।”
আরও পড়ুন:
-
ক্ষমা চেয়েও পার পেলেন না এমবাপে, মাও জ়ে দং মন্তব্যে ফরাসি ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল তিন চিনা সংস্থার, সঙ্কটে লা লিগাও
-
‘ভাগ মিলখা ভাগ’ দেখে অনুপ্রাণিত বৈভব! ফাঁস অভিষেকের, তৃতীয় ম্যাচে ওপেনারদের সাফল্যের আসল কৃতিত্ব দিলেন সঞ্জুকে
-
বিষ খেয়ে আত্মহত্যা প্যারা এশিয়াডে তিন বারের সোনাজয়ী নীরজের, নির্বাসনের কারণে খেলতে পারেননি জাপানে
এক দিনের সিরিজ় বৈভব নেই। তবু ১৫ বছরের ক্রিকেটারের দক্ষতাকে ভুলতে পারছেন না জেমিসন। তাঁর কথায়, “দুর্দান্ত ক্রিকেটার। আমরা ওর বয়স নিয়ে আলোচনা করি। কিন্তু প্রতিভা কোনও বয়স মানে না। ১৫ বছর বয়সে কেউ মাঠে খেলতে নামছে এটা ভাবতেই পারি না। ও যা করেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আগামী ১০, ১৫, ২০ বছর দর্শক হিসাবে ওর খেলা দেখতে চাই।”