Advertisement
E-Paper

বিষ খেয়ে আত্মহত্যা প্যারা এশিয়াডে তিন বারের সোনাজয়ী নীরজের, নির্বাসনের কারণে খেলতে পারেননি জাপানে

বিষ খেয়ে আত্মহত্যা করেছেন প্যারা এশিয়ান গেমসে তিন বারের সোনাজয়ী নীরজ যাদব। মঙ্গলবার রাতে নিজের ফ্ল্যাটেই তিনি বিষ খেয়েছেন বলে জানা গিয়েছে। নীরজ এফ৫৫ বিভাগে লড়তেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৩:৪৪
sports

নীরজ যাদব। — ফাইল চিত্র।

বুধবারের সকাল থেকে শোকাহত ভারতের প্যারা অ্যাথলেটিক্স ক্রীড়াবিদেরা। এ দিন সকালেই প্রকাশ্যে এসেছে, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন প্যারা এশিয়ান গেমসে তিন বারের সোনাজয়ী নীরজ যাদব। মঙ্গলবার রাতে নিজের ফ্ল্যাটেই তিনি বিষ খেয়েছেন বলে জানা গিয়েছে। নীরজ এফ৫৫ বিভাগে লড়তেন। এই প্রতিবেদন লেখার সময় দিল্লির জিটিবি হাসপাতালে তাঁর ময়নাতদন্ত চলছে। সেখানে আছেন প্যারালিম্পিক্সে সোনা জয়ী সুমিত আন্টিল এবং প্যারা ক্রীড়াবিদ বিপিন কাসন। কেন নীরজ আত্মহত্যা করতে গেলেন তা এখনও জানা যায়নি।

ভারতের প্যারা অ্যাথলেটিক্সের প্রধান কোচ এস সত্যনারায়ণ জানিয়েছেন, নীরজ আত্মহত্যা করেছে এই খবর পেয়েছেন তিনি। বলেছেন, “হ্যাঁ, নীরজ আত্মহত্যা করেছে। আমি এটুকুই জানতে পেরেছি। গত কাল রাতে বিষ খেয়েছে। খুব দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনা।”

সত্যনারায়ণ জানিয়েছেন, ডোপিং করে নির্বাসিত হওয়ায় জাপানের আইচি-নাগোয়ায় প্যারা এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারেননি নীরজ। সে কারণে মানসিক ভাবে প্রচণ্ড বিধ্বস্ত ছিলেন। তবে সে জন্যই আত্মহত্যা করেছেন কি না তা স্পষ্ট নয়। সত্যনারায়ণ বলেছেন, “আমি জল্পনা বাড়াতে চাই না। তবে জিজ্ঞাসা করলে বলব, একজন ক্রীড়াবিদকে জীবনের উত্থান-পতন দুটোই সমান ভাবে নিতে হয়। দুর্ভাগ্যজনক যে, নীরজ সবচেয়ে খারাপ পথটাই বেছে নিল।”

উত্তরপ্রদেশের ক্রীড়াবিদ নীরজের সাত বছর বয়সে পোলিয়ো-পরবর্তী প্যারালিসিস ধরা পড়ে। তবে খেলাধুলো ছাড়েননি কোনও দিন। ২০০৫-২০১২ পর্যন্ত হুইলচেয়ার টেনিস খেলেন। তার পর প্যারা অ্যাথলেটিক্সে যোগ দেন। তিনি ২০১৮ জাকার্তা গেমসে সোনা জেতেন। এর পর ২০২৩-এ হ্যাংঝৌ প্যারা এশিয়াডে জ্যাভলিন ও ডিসকাসে সোনা জেতেন।

Para Athletics

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy