Advertisement
E-Paper

প্রথম টেস্টে কি খেলবেন শুভমন? ভারত অধিনায়কের চোট নিয়ে জবাব ব্যাটিং কোচের, দল নিয়ে ধোঁয়াশা রাখলেন বাহুতুলে

সংশয় দূর থেকে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করেছেন শুভমন গিল। আঙুলের চোট সারিয়ে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, সেই সংশয় এখনও কাটেনি। প্রস্তুতি ম্যাচের শেষে তার জবাব দিলেন ব্যাটিং কোচ সাইরাজ বাহুতুলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ২২:৫২
cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

সংশয় দূর থেকে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করেছেন শুভমন গিল। খারাপ খেলেনওনি। কিন্তু আঙুলের চোট সারিয়ে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, সেই সংশয় এখনও কাটেনি। প্রস্তুতি ম্যাচের শেষে তার জবাব দিলেন ব্যাটিং কোচ সাইরাজ বাহুতুলে। পাশাপাশি দল নির্বাচন এবং আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

প্রস্তুতি ম্যাচের প্রথম দু’দিন মাঠে দেখা যায়নি শুভমনকে। দ্বিতীয় দিন ব্যাট করেননি। তৃতীয় দিন যশস্বী জয়সবালের সঙ্গে ওপেন করতে নেমে ৪৪ রান করেন।

বাহুতুলে বলেছেন, “সাবধানতার জন্যই আমরা ওকে খেলাইনি। শুভমন খুব ভাল জায়গায় রয়েছে। ঠিকঠাক অনুশীলনও করছে। প্রথম দিন ওকে খেলিয়ে ঝুঁকি নিতে চায়নি দল পরিচালন সমিতি। তাই সাবধানতা অবলম্বন করা হয়েছে।”

বাহুতুলে জানিয়েছেন, শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে খুব ভাল প্রস্তুতি নিয়েছেন শুভমন। তাই সিরিজ়ে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাহুতুলে বলেছেন, “শুভমন খুব মন দিয়ে অনুশীলন করতে ভালবাসে। সব কাজনিখুঁত ভাবে করে। ও ভাল ভাবে বুঝে নেয় যে কোন সিরিজ় ঠিক কী ভাবে খেলতে হবে। কাদের আক্রমণ করতে হবে। ঠিক সে ভাবেই প্রস্তুত হয়।”

তৃতীয় দিন বল করেননি কুলদীপ যাদব। তাঁর ফিটনেস নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তা উড়িয়ে দিয়েছেন বাহুতুলে। তাঁর কথায়, “কুলদীপ প্রায় ২০ ওভার বল করেছে। ম্যাচের আগেও অনেক বল করেছে। খুব ভাল খেলেছে। ওর শরীর এখন ঠিক কোন জায়গায় আছে সেটা বোঝার জন্যই দ্বিতীয় ইনিংসে বিশ্রাম নিয়েছে।”

শ্রীলঙ্কার মাটিতে স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে রবীন্দ্র জাডেজা, মানব সুতার, সারাংশ জৈন এবং কুলদীপের মধ্যে কোন চার স্পিনারকে খেলানো হবে তা খোলসা করেননি বাহুতুলে।

ব্যাটিং কোচ বলেছেন, “চার স্পিনারের মধ্যেই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। জাড্ডুর মধ্যে অভিজ্ঞতা রয়েছে। মানব নিখুঁত বল করতে পারে। সারাংশেরও অভিজ্ঞতা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে খুব ভাল খেলেছে। আর কুলদীপ রিস্ট স্পিনার হিসাবে বাকিদের থেকে এগিয়ে। দলে রিস্ট স্পিনার থাকলে সব সময় তা বৈচিত্র এনে দেয়।”

Shubman Gill India vs Sri Lanka Sairaj Bahutule

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy