জাতীয় দল থেকে দীর্ঘ দিন ধরেই ব্রাত্য মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেললেও নির্বাচকেরা তাঁর কথা ভাবেন না। এ হেন শামিকে পরামর্শ দিলেন জাহির খান। তাঁর উপদেশ, দলে সুযোগ পাওয়া যাবে কি না তা নিয়ে না ভেবে যা হাতে আছে সেটাই নিয়ন্ত্রণ করা উচিত।
জসপ্রীত বুমরাহের চোট। অনেকেই দাবি তুলেছিলেন, শ্রীলঙ্কায় শামিকে খেলানো হোক। নির্বাচকেরা সে কথায় পাত্তা দেননি। তাঁরা গুরনুর ব্রারের মতো অপরিচিত নামকে খেলাচ্ছেন।
শামির উদ্দেশে জাহিরের পরামর্শ, ভাল পারফর্ম করাই আসল লক্ষ্য হোক শামির। নির্বাচন নিয়ে চিন্তা করার দরকার নেই। জাহির বলেছেন, “ওর হাতে যেটা আছে সেটা নিয়েই ভাবুক। নিজেই ঠিক করুক আগামী দিনে কোথায় দেখতে চায়। যদি খেলে, তা হলে প্রমাণ করুক ২০২৭ বিশ্বকাপের জন্য ও তৈরি। এ ভাবেই আমি বিষয়টা দেখছি। জানি না দল পরিচালন সমিতি কী ভাবছে।”
আরও পড়ুন:
-
রোনাল্ডোকে বাড়তি ছুটি ক্লাবের, বিয়ের জন্যই কি এই সিদ্ধান্ত? রোনাল্ডোর বিয়ে ভেবে ভুল করে অন্য দম্পতিকে ঘিরলেন সমর্থকেরা
-
অর্ধশতরান যশস্বীর, ব্যাট করলেন শুভমনও, প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ঝালিয়ে নিল ভারত, সিরাজের দাপটে জয় ছয় উইকেটে
-
ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক হতে রাজি নন লক্ষ্মণ? প্রাক্তন ক্রিকেটারের কথায় শুরু নতুন জল্পনা
-
নির্বাসিত হলেও ফিফার সভাপতি নির্বাচনে ভোট দিতে পারবে রাশিয়া, জয়ের জন্য বিশ্বের বৃহত্তম দেশকে কাজে লাগাবেন ইনফান্তিনো?
জাহির আরও বলেছেন, “শামির ভাবা উচিত ও কী ভাবে দলের জন্য অবদান রাখতে পারে। যেটা ওর নিয়ন্ত্রণে সেটা নিয়েই কাজ করুক। দল পরিচালন সমিতি কী ভাবছে ও জানে না। তবে যা বুঝতে পারছি, শামি নিজেকে নিয়েই বেশি ভাবছে। সে কারণেই এত ভাল খেলছে।”