প্রথমে ব্যাট হাতে ১৬৭ রানে। পরে বল হাতে তিন উইকেট। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে মাতিয়ে দিচ্ছেন বাংলার শাহবাজ় আহমেদ। তাঁর অলরাউন্ড দক্ষতার জেরে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে বড় জয়ের সামনে পূর্বাঞ্চল। মঙ্গলবারই জিতে যেতে পারে তারা।
প্রথম ইনিংসে ৪৬৭ রান তুলেছে পূর্বাঞ্চল। জবাবে উত্তর-পূর্বাঞ্চল শেষ হয়ে যায় ১১১ রানে। ত্রিপুরার মিডিয়াম পেসার অভিজিৎ সরকার ৯.৫ ওভারে ২০ রানে ৫ উইকেট নেন। শাহবাজ় ২০ রানে ৩ উইকেট নেন। ফলো-অন করার পর উত্তর-পূর্বাঞ্চল বিনা উইকেটে ৭ রান তুলেছে। ইনিংস হার এড়াতে এখনও ৩৪৯ রান চাই।
শাহবাজ় দিন শুরু করেছিলেন ১০০ রানে। এ দিন ২৪৪ বলে ১৬৭ রান করে আউট হন। ১৭টি চার এবং ৪টি ছয় মেরেছেন। অনুকূল রায়ের (৩৭) সঙ্গে সপ্তম উইকেটে ১০৩ রান তোলেন। দলের শেষ ব্যাটার হিসাবে আউট হন।
আরও পড়ুন:
উত্তর-পূর্বাঞ্চল ৭২ রান তুলে ফেলেছিল ২ উইকেট হারিয়েছে। শেষ ৮ উইকেট তারা হারায় ৩৯ রানে। অভিজিৎ ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতেই বাজিমাত করে দেন। ২০-র বেশি রান করেছেন অর্পিত ভাতেওয়ারা (৩২) এবং রংসেন জোনাথন (২১)। ছ’জন দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
এ দিকে, প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের তোলা ২৫১ রানের জবাবে পশ্চিমাঞ্চলের ইনিংস শেষ হয় ১৮৭ রানে। উত্তরাঞ্চলের আবিদ মুস্তাক ৩৯ রানে ৫ উইকেট নেন। জবাবে দ্বিতীয় দিনের শেষে উত্তরাঞ্চল দ্বিতীয় দিনের শেষে ১০৭/৪ তুলেছে। দু’টি করে গোল শামস মুলানি এবং তনুশ কোটিয়ানের।