Advertisement
E-Paper

সূচি নিয়ে সমস্যা, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি এক দিনের ম্যাচে না-ও খেলতে পারেন শুভমন, বুমরাহ

আগামী কয়েক মাসে ঠাসা সূচি রয়েছে ভারতীয় দলের। তা সামলাতে বিশেষ একটি পদক্ষেপ নিতে পারে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি এক দিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে শুভমন গিল, জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটারদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪০
cricket

শুভমন গিল ও জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

আগামী কয়েক মাসে ঠাসা সূচি রয়েছে ভারতীয় দলের। সব ফরম্যাট মিলিয়ে একাধিক সিরিজ় খেলতে হবে তাদের। ক্রিকেটারদের ধকল যাতে না বাড়ে তার জন্য বিশেষ একটি পদক্ষেপ নিতে পারে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি এক দিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে শুভমন গিল, জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটারদের।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পর নিউ জ়িল্যান্ডে যাবে ভারত। তিন ফরম্যাটেই সিরিজ খেলবে তারা। প্রথম রয়েছে পাঁচটি টি-টোয়েন্টি। এর পর পাঁচটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলা হবে। সমস্যা হল, পঞ্চম এক দিনের ম্যাচ এবং প্রথম টেস্টের মাঝে মাত্র চার দিনের ব্যবধান রয়েছে।

শুভমন, বুমরাহ ছাড়াও কেএল রাহুল, নীতীশ রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজেরা এক দিনের দলের পাশাপাশি টেস্ট দলেও রয়েছেন। সকলকেই শেষ দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে যাতে তারা তরতাজা হয়ে প্রথম টেস্টে খেলতে পারেন।

শুভমন না খেললে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। টেস্টের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না শুভমন। তাই এক দিনের ম্যাচে না খেলার ব্যাপারে তাঁর বিশেষ আপত্তি নেই।

কোচিং দলকেও দু’টি ভাগে ভাগ করা হবে। গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারী কোচ সীতাংশু কোটাক এবং ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষের মধ্যে দু’জন শেষ দু’টি এক দিনের ম্যাচের জন্য থেকে যাবেন। বাকি দু’জন টেস্টের প্রস্তুতির জন্য ওয়েলিংটনে রওনা দেবেন।

তবে সূচি নিয়ে প্রশ্ন উঠছেই। যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে দু’টি টেস্টই ভারতকে জিততে হবে, সেখানে এত কম ব্যবধানে রাখা হল কেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

Shubman Gill Jasprit Bumrah India Vs New Zealand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy