Advertisement
E-Paper

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড মান্ধানার, এশিয়ান গেমসে শতরান শেফালির, বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের দাপট

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা ক্রিকেট দল তুলেছে ৪ উইকেটে ১৯৫ রান। স্মৃতি মন্ধানার বিশ্বরেকর্ডের মঞ্চে ভারতীয় ইনিংসকে নেতৃত্ব দিয়েছেন শেফালি বর্মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫
Picture of Cricket

স্মৃতি মন্ধানা। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা। এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে নতুন কীর্তি গড়লেন ভারতের সহ-অধিনায়ক। মন্ধানা ভেঙে দিলেন নিউ জ়িল্যান্ডের সুজ়ি বেটসের বিশ্বরকর্ড।

বাংলাদেশের বিরুদ্ধে বড় রান পাননি মন্ধানা। ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৯ বলে ৩৭ রান করে আউট হয়েছেন। তা-ও বিশ্বরেকর্ড গড়তে অসুবিধা হয়নি তাঁর। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড এখন মন্ধানার। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল বেটসের। মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন ৪৭৫৮ রান। বাংলাদেশের বিরুদ্ধে সেই রান টপকে গেলেন মন্ধানা। এ দিনের ৩৭ রানের ইনিংসের পর ২০ ওভারের ক্রিকেটে মন্ধানার সংগ্রহ ৪৭৮৮ রান। এই ম্যাচের আগে বিশ্বরেকর্ড গড়ার জন্য মন্ধানার দরকার ছিল ৮ রান।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। রবিবারের ম্যাচের পর টি-টোয়েন্টি ক্রিকেটে হরমনপ্রীতের রান হল ৪৩২৭। বাংলাদেশের বিরুদ্ধে ৩৩ বলে ৪০ রান করেছেন হরমনপ্রীত। ৬টি চার এসেছে তাঁর ব্যাট থেকে।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা ক্রিকেট দল তুলেছে ৪ উইকেটে ১৯৫ রান। মন্ধানার বিশ্বরেকর্ডের মঞ্চে ভারতীয় ইনিংসকে নেতৃত্ব দিয়েছেন শেফালি বর্মা। ওপেন করতে নেমে ৪৯ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শেফালি। তাঁর শতরানের ইনিংসে রয়েছে ৩টি চার এবং ৯টি ছক্কা। রান পাননি গুনালান কমলিনী (৩) এবং রিচা ঘোষ (২)। বাংলাদেশের সফলতম বোলার রাবেয়া খান ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন।

India Vs Bangladesh Smriti Mandhana Shafali Verma world record

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy