Advertisement
E-Paper

অস্ট্রেলিয়াকে ইনিংসে হারাল সাউথ আফ্রিকা! জমে গেল টেস্ট বিশ্বকাপের লড়াই, ভারতের সম্ভাবনা কতটা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে রয়েছে ভারত। কিন্তু এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে শুভমন গিলদের। আর সেই সুযোগ রয়েছে নিজেদের হাতেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ২০:২৯
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

প্রথম টেস্ট হারার পর সিরিজ়ে সমতা ফেরাল সাউথ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারাল তারা। এই ম্যাচের পর জমে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। যা পরিস্থিতি তাতে ভারতের নিজেদের হাতেই রয়েছে ফাইনালে ওঠার সুযোগ।

দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৪২৫ রান করে ডিক্লেয়ার করে সাউথ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা করে ১৭৯ রান। শেষ দিকে মার্কো জানসেন ৮৫ ও সিমন হারমার ৮২ রান করেন। জবাবে প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জানসেন নেন ৫ উইকেট।

অস্ট্রেলিয়াকে ফলো-অন করায় সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করে অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড করেন ১২১ রান। কিন্তু তার পরেও ২৯৫ রানে অল আউট হয়ে যায় তারা। ৪ উইকেট নেন কাগিসো রাবাডা।

এই টেস্টের পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। ১২টি ম্যাচ খেলে ৯টি জিতেছে তারা। হেরেছে ৩টি। তাদের পয়েন্টের শতাংশ ৭৫। সাউথ আফ্রিকার কাছে হেরে তাদের পয়েন্টের শতাংশ কিছুটা কমেছে। এই পয়েন্টের শতাংশের উপর ভিত্তি করেই শীর্ষ দুই দল ফাইনালে খেলে।

দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। ৬টি টেস্টের মধ্যে তারা জিতেছে ৪টি। হেরেছে ১টি। ড্র হয়েছে ১টি। তাদের পয়েন্টের শতাংশ ৭২.২২। তৃতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকা ৬টি টেস্টের মধ্যে ৪টি জিতেছে ও ২টি হেরেছে। তাদের পয়েন্টের শতাংশ ৬৬.৬৭।

চার নম্বরে রয়েছে বাংলাদেশ। ৬টি টেস্টের মধ্যে ৩টি জিতেছে তারা। ২টি হেরেছে। ১টি ড্র হয়েছে। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। তার পরেই রয়েছে ভারত। ১১টি টেস্ট খেলেছেন শুভমন গিলেরা। ৫টি জিতেছেন। ৪টি হেরেছেন। ২টি ড্র হয়েছে। ভারতের পয়েন্টের শতাংশ ৫১.৫২।

এখনও দু’টি সিরিজ় বাকি ভারতের। সেই দু’টি শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। এখন নিউ জ়িল্যান্ডে আছে ভারতীয় দল। সেখানে দুই টেস্টের সিরিজ় খেলবে তারা। পরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবে পাঁচ টেস্টের সিরিজ়।

অর্থাৎ, এই সাতটি টেস্টে ভারতের হাতেই রয়েছে ফাইনালে ওঠার সুযোগ। অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডকে হারাতে পারলে তাদের পয়েন্টের শতাংশ কমবে। সেখানে ভারতের পয়েন্টের শতাংশ বাড়বে। সে ক্ষেত্রে প্রথম দুই দলের মধ্যে শেষ করার সম্ভাবনা তাদের রয়েছে। তার জন্য অন্য কারও দিকে তাকাতে হবে না শুভমনদের।

WTC 2025-27 Team India Shubman Gill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy