Advertisement
E-Paper

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দলঘোষণা শ্রীলঙ্কার, ফিরলেন তিন বছর আগে শেষ ম্যাচ খেলা ক্রিকেটার

শনিবার থেকে গলে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা। বুধবার সেই টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করে দিল তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৭:১০
cricket

শ্রীলঙ্কা দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।

চোটের কারণে দল নির্বাচন করতে দেরি হল শ্রীলঙ্কার। শনিবার থেকে গলে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে তারা। বুধবার সেই টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা।

দলে সুযোগ পেয়েছেন নিরোশান ডিকওয়েলা। ২০২৩ সালে শেষ বার জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছিলেন তিনি। কিন্তু দলের এক নম্বর উইকেটরক্ষক কুশল মেন্ডিস চোট পেয়েছেন। গোটা সিরিজ়ে তিনি নেই। তাই তাঁর বদলে নেওয়া হয়েছে ডিকওয়েলাকে। ভারতের বিরুদ্ধে তিনি উইকেটের পিছনে থাকবেন।

শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন ধনঞ্জয় ডি’সিলভা। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন কামিন্দু মেন্ডিস। ব্যাটিং আক্রমণের দায়িত্ব সামলাবেন লাহিরু উদানা, নিশান মদুশঙ্ক, দীনেশ চণ্ডীমল, পাসিন্দু সূর্যবান্দারা ও সোনাল দিনুশা। চোটের কারণে প্রথম টেস্টে পাথুম নিসঙ্ককে পাবে না শ্রীলঙ্কা।

দলের স্পিন আক্রমণ সামলাবেন রমেশ মেন্ডিস, প্রবাথ জয়সূর্য ও কেশারা নুয়ান্থা। জোরে বোলার হিসাবে দলে রয়েছেন মিলান রথনায়কে, আসিথা ফের্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফের্নান্দো ও দিলশান মদুশঙ্ক।

এই সিরিজ় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ভারত এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। শ্রীলঙ্কা রয়েছে ছ’নম্বরে। ফলে দুই দলের কাছেই এই সিরিজ় সমান গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কা দল— ধনঞ্জয় ডি’সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), লাহিরু উদানা, নিশান মদুশঙ্ক, দীনেশ চণ্ডীমল, পাসিন্দু সূর্যবান্দারা, সোনাল দিনুশা, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়সূর্য, কেশারা নুয়ান্থা, মিলান রথনায়কে, আসিথা ফের্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফের্নান্দো ও দিলশান মদুশঙ্ক।

Sri Lanka Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy