Advertisement
E-Paper

শুধু ভারত নয়, আরও দুই দেশের বিরুদ্ধে বেশি করে টেস্ট খেলতে চায় শ্রীলঙ্কা

এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলছে শ্রীলঙ্কা। তারা চায় ভারত ছা়ড়াও আরও দুই দেশের বিরুদ্ধে বেশি করে টেস্ট খেলতে। শ্রীলঙ্কা ক্রিকেটের আরও উন্নতির পক্ষে সওয়াল করেছেন ভারপ্রাপ্ত বোর্ডপ্রধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৬:৫৮
cricket

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: পিটিআই।

এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলছে শ্রীলঙ্কা। তবে এতেই সন্তুষ্ট নন সে দেশের ভারপ্রাপ্ত বোর্ডপ্রধান এরান বিক্রমরত্নে। তিনি চান ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও বেশি টেস্ট খেলতে। শ্রীলঙ্কা ক্রিকেটের আরও উন্নতির পক্ষে সওয়াল করেছেন তিনি।

এক বছর পর গত জুন-জুলাইয়ে টেস্ট ফরম্যাটে ফিরেছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলার পর এখন তারা ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলছে। এ বছর আর ছ’টি টেস্ট বাকি তাদের। পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিপক্ষের মাটিতে দু’টি করে টেস্ট খেলবে। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দু’টি টেস্ট রয়েছে।

বিক্রমরত্নে চান, আন্তর্জাতিক সূচি এমন ভাবে তৈরি করতে হবে যাতে শ্রীলঙ্কা আরও বেশি টেস্ট খেলার সুযোগ পায়। তিনি বলেছেন, “আন্তর্জাতিক সূচি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে আমরা বেশি টেস্ট খেলার সুযোগ পাচ্ছি না। এই ফরম্যাটকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। কিন্তু ফিউচার ট্যুরস প্রোগ্রাম বা এফটিপি-তে সেই সুযোগ নেই। আশা করি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাওয়া যাবে।”

বিক্রমরত্নে আরও বলেন, “শুনছি পরের টেস্ট বিশ্বকাপ চক্রে আরও বেশি সফর খেলার সুযোগ পাব আমরা। আসলে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এমন তিনটি দেশ যাদের বিরুদ্ধে সকলেই টেস্ট খেলতে চায়। আমরাও চাই এই তিনটি দেশের বিরুদ্ধে বেশি করে টেস্ট খেলতে।”

Sri Lanka Cricket ICC World Test Championship

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy