Advertisement
E-Paper

শ্রীলঙ্কার থেকে কেড়ে নেওয়া দায়িত্ব ভারতকে দিল আইসিসি, মুম্বই এবং বডোদরায় হবে মেয়েদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রথমে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছিল শ্রীলঙ্কা। সে দেশের ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ এখন রয়েছে সরকার নিয়োজিত কমিটির হাতে। তাই তাদের হাত থেকে আয়োজনের দায়িত্ব কেড়ে নেয় আইসিসি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২
Picture of Cricket

জয় শাহ। — ফাইল চিত্র।

জল্পনা মতোই মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেল ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কার কাছ থেকে আয়োজনের দায়িত্ব কেড়ে নিয়েছে জয় শাহের আইসিসি।

২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারতের দু’টি শহর মুম্বই এবং বডোদরায় হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। প্রথমে ঠিক হয়েছিল ছয় দলের প্রতিযোগিতা হবে এক দিনের ফরম্যাটে। পরে ঠিক হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা।

প্রথমে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছিল শ্রীলঙ্কা। সে দেশের ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ এখন রয়েছে সরকার নিয়োজিত কমিটির হাতে। কোনও দেশের ক্রিকেট সংস্থায় সরকারি বা রাজনৈতিক হস্তক্ষেপ অনুমোদন করে না আইসিসি। এ ব্যাপারে শ্রীলঙ্কাকে বার বার সতর্ক করেছেন জয়রা। তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার শ্রীলঙ্কার হাত থেকে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কেড়ে নেয় আইসিসি। তখনই শোনা গিয়েছিল, প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত। বাংলাদেশ এবং সাউথ আফ্রিকাও আগ্রহী ছিল। শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিয়েছেন আইসিসি কর্তারা।

আয়োজক দেশ-সহ ক্রমতালিকায় প্রথম ছ’টি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে। সেই হিসাবে আয়োজক দেশ প্রথম ছয়ের মধ্যে না থাকলে ক্রমতালিকায় প্রথম পাঁচটি দেশ সুযোগ পেত। সেই অনুযায়ী পাকিস্তানের খেলার সুযোগ নেই। তাই ভারতের মাটিতেই সম্পূর্ণ প্রতিযোগিতা আয়োজনে সমস্যা নেই।

ICC BCCI Srilanka Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy