Advertisement
E-Paper

তিলকের ব্যাটে দলীপের ফাইনালে দক্ষিণাঞ্চল! চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ঈশান-বৈভবের পূর্বাঞ্চলের বিরুদ্ধে

দুই ইনিংসেই দক্ষিণাঞ্চলের নায়ক অধিনায়ক তিলক বর্মা। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতরানের ইনিংসে দলকে ফাইনালে তুললেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৮
cricket

দলকে জিতিয়ে তিলক বর্মা। ছবি: এক্স।

দেওয়াল লিখন স্পষ্টই ছিল। খেলা যত গড়াল তা আরও স্পষ্ট হল। উত্তরাঞ্চলকে ৭ উইকেটে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে উঠল দক্ষিণাঞ্চল। সেখানে তাদের মুখোমুখি পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলকে আগেই হারিয়েছেন ঈশান কিশনেরা।

দুই ইনিংসেই দক্ষিণাঞ্চলের নায়ক অধিনায়ক তিলক বর্মা। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতরানের ইনিংসে দলকে ফাইনালে তুললেন তিনি।

প্রথম ইনিংসে উত্তরাঞ্চল মাত্র ১৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে তিলকের ১১৬ ও শ্রেয়স গোপালের ৮৭ রানের ইনিংসে ভর করে ৩১২ রান করেছিল দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়েছিল তারা। সেই লিডই হার-জিতের ফয়সালা করে দিল।

দ্বিতীয় ইনিংসে ২৯৭ রান করে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসের থেকে ভাল খেললেও দক্ষিণাঞ্চলের সামনে ১৮১ রানের লক্ষ্য খুব একটা বেশি ছিল না। রিকি ভুঁই (৪২) ও নারায়ণ জগদীশনের (৪৩) দৌলতে ভাল শুরু হয় দক্ষিণাঞ্চলের। সেই ভিতের উপর দাঁড়িয়ে ইনিংস টেনে নিয়ে যান। তাঁকে সঙ্গ দেন রবিচন্দ্রন স্মরণ। তিলক ৫১ রানে অপরাজিত থাকেন। স্মরণ অপরাজিত থাকেন ৩২ রানে। ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় দক্ষিণাঞ্চল।

অর্থাৎ, দলীপের ফাইনালে লড়াই তিলক বনাম ঈশানের। ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত দুই ব্যাটারের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই হবে। এক দিকে বৈভব সূর্যবংশী, অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, মহম্মদ শামি। অন্য দিকে তিলক, গোপালেরা। ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আশায় ক্রিকেটপ্রেমীরা।

Tilak Varma Duleep Trophy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy