Advertisement
E-Paper

প্রাক্তন সতীর্থদের মধ্যে থেকে সেরা একাদশ বাছলেন পুজারা, জায়গা পেলেন না ধোনি, রাহানে, রোহিত!

২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০৩ টেস্ট ও পাঁচ এক দিনের ম্যাচ খেলেছেন পুজারা। এই ১৩ বছরে তিনি যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের মধ্যেই ১১ জনকে বেছে নিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫০
cricket

চেতেশ্বর পুজারা। —ফাইল চিত্র।

যাঁদের সঙ্গে তিনি একসময় খেলেছেন, সেই প্রাক্তন সতীর্থদের মধ্যে থেকে সেরা একাদশ বেছে নিয়েছেন চেতেশ্বর পুজারা। সেই দলে নিজেকে রেখেছেন তিনি। তবে জায়গা পাননি মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মার মতো তিন তারকা।

২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৩ বছরের কেরিয়ারে ১০৩ টেস্ট ও পাঁচ এক দিনের ম্যাচ খেলেছেন পুজারা। তিন বছর জাতীয় দলে জায়গা না পেলেও এখনও অবসর ঘোষণা করেননি তিনি। এই ১৩ বছরে তিনি যাঁদের সঙ্গে খেলেছেন সেই সতীর্থদের মধ্যেই ১১ জনকে বেছে নিয়েছেন।

‘ক্রিকইনফো’-র একটি ভিডিয়োতে পুজারা জানিয়েছেন, তাঁর দলে ওপেনার হিসাবে রয়েছেন তাঁরই আদর্শ রাহুল দ্রাবিড়। সঙ্গে বীরেন্দ্র সহবাগ। তিন নম্বরে নিজেকে রেখেছেন পুজারা। চার নম্বরে রয়েছেন সচিন তেন্ডুলকর। পাঁচ নম্বরে খেলবেন বিরাট কোহলি।

রাহানের বদলে ছ’নম্বরে ভিভিএস লক্ষ্মণকে বেছেছেন পুজারা। উইকেটরক্ষক হিসাবে ধোনির বদলে তিনি ঋষভ পন্থকে নিয়েছেন। কোন ফরম্যাটের দল পুজারা বেছেছেন তা মুখে না বললেও দেখে মনে হচ্ছে, টেস্ট দলই বেছে নিয়েছেন তিনি।

পুজারার দলে রয়েছেন দুই স্পিনার। তাঁরা হলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। দুই পেসারের তালিকায় তিনি রেখেছেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে। দ্বাদশ খেলোয়াড় হিসাবে পুজারার দলে জায়গা পেয়েছেন ইশান্ত শর্মা। এই দলের অধিনায়কর কে হবেন, তা অবশ্য বলেননি ভারতীয় ব্যাটার।

Cheteshwar Pujara MS Dhoni Ajinkya Rahane Rohit Sharma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy